সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

indian origin woman takes flight to work daily in malaysia

বিদেশ | ‘‌সুপার মম’‌, সন্তানদের সময় দিতে বিমানে রোজ ৭০০ কিলোমিটার, মাতৃত্বের মানে বোঝাচ্ছেন রাচেল

Rajat Bose | ১২ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ৪৩Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ অফিস বাড়ি থেকে সাড়ে তিনশো কিলোমিটার দূরে। সন্তানদের কথা ভেবে নিয়মিত বিমানেই অফিস–বাড়ি করেন এই মহিলা!‌ 


ভারতীয় বংশোদ্ভূত মহিলা রাচেল কৌর থাকেন মালয়েশিয়ায়। এয়ার এশিয়ার ফ্লাইট অপারেশনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মরত তিনি। সোশ্যাল মিডিয়ায় এই কাহিনী শুনে অনেকেই রাচলকে ‘‌সুপার মম’‌ আখ্যা দিয়েছেন। সপ্তাহে পাঁচ দিন ডিউটি করেন তিনি। দাবি, প্রতিদিন এক রাজ্য থেকে অন্য রাজ্য সফর করেন। তাঁর দাবি, প্রতিদিন বিমানে যাওয়ার ফলে নাকি তাঁর প্রচুর সাশ্রয়ও হয়।


জানা গেছে রাচেলের অফিস কুয়ালালামপুরে। আর বাড়ি পেনাংয়ে। অফিস ও বাড়ির দূরত্ব ৩৫০ কিলোমিটার। কর্মজীবনের শুরুতে অফিসের পাশেই ভাড়া বাড়িতে থাকতেন তিনি। তখন সপ্তাহে একদিন বাড়ি যেতেন। কিন্তু সন্তানদের কথা ভেবেই অন্য পরিকল্পনা করেন তিনি। 


তাঁর দুই সন্তানের বয়স ১১ ও ১২। ২০২৪ সালে রাচেল সিদ্ধান্ত নেন পেনাং থেকেই তিনি প্রতিদিন কুয়ালালামপুরে অফিস যাবেন। এক সাক্ষাৎকারে রাচেল তাঁর রুটিন সম্পর্কে বলেছেন, প্রতিদিন সকাল চারটেয় ঘুম ওঠে ওঠেন তিনি। পাঁচটার মধ্যে অফিসের জন্য বেরিয়ে পড়েন। গাড়ি চালিয়ে পেনাং বিমানবন্দর যান। সকাল ৬.‌৩০ মিনিটের কুয়ালালামপুরগামী বিমানে ওঠেন। সকাল ৭.‌৪৫ মিনিটে পৌঁছন অফিস। কাজ শেষ করে রাত আটটায় বাড়ি ফিরে আসেন তিনি। 
গুগল ম্যাপের তথ্য অনুযায়ী, প্রতিদিন ৭০০ কিলোমিটার যাতায়াত করেন রাচেল। তাঁর দাবি, আগে ঘরভাড়া, খাওয়া ও অন্যান্য হিসাব মিলিয়ে যেখানে তাঁর মাসে ভারতীয় মুদ্রায় ৪১ হাজার টাকা খরচ হত। কিন্তু এখন বিমানে গেলেও অন্যান্য হিসাব ধরলে তাঁর মাসে খরচ হয় ২৭ হাজার টাকা। 


বাড়িতে বসে কাজ করতে ইচ্ছে করে না রাচেলের। সহকর্মীদের সঙ্গে কাজ করলে কাজের আগ্রহ আরও বাড়ে বলে মত। তাই প্রতিদিন ৩৫০ কিমি পথ অতিক্রম করে অফিস যান। আবার ৩৫০ কিমি পথ অতিক্রম করে তিনি বাড়ি ফেরেন। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া