রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১২ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ৫১Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: ঘুম থেকে উঠেই কর্মব্যস্ততা, ক্লান্ত শরীরে বাড়ি ফিরে ফের পরদিনের তোড়জোড়। কারও কারওর জীবনে ছুটির দিনেও গ্রাস করছে কাজের চাপ। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হতাশা, অবসাদ, প্রিয়জনের সঙ্গে দূরত্ব। আপনিও কি জীবনের জাঁতাকলে মুক্তির পথ খুঁজছেন? তাহলে সুযোগ পেলেই প্রিয়জনকে আলিঙ্গন করুন। হ্যাঁ, নিমেষে জীবনের হাজার সমস্যার সমাধান দিতে পারে 'জাদু কি ছাপ্পি'।
চারদিকে বসন্তের আমেজ। কেমন যেন প্রেম প্রেম ভাব। প্রেম দিবসের আগে আজ ১২ ফেব্রুয়ারি, হাগ ডে বা আলিঙ্গন দিবস। বন্ধু হোক বা প্রিয়জন, পরস্পরের প্রতি স্নেহ ও ভালবাসা প্রকাশের অন্যতম মাধ্যম হল আলিঙ্গন। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, ১০ সেকেন্ড বা তার বেশি সময় ধরে আলিঙ্গন করলে মনের উপর ইতিবাচক প্রভাব পড়ে। খুব কাছের কোনও বন্ধু বা প্রিয়জন জড়িয়ে ধরলে মনের প্রশান্তি আসে। আলিঙ্গনের আর কী কী উপকার রয়েছে? রইল হদিশ-
মানসিক চাপ কমাতে আলিঙ্গনের জুড়ি মেলা ভার। বন্ধুবান্ধব কিংবা যে কোনও প্রিয়জনের মনের সমস্যা হলে উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ করুন। বিজ্ঞান বলছে, আপনার স্পর্শই অন্য কারও মানসিক চাপ কমিয়ে দিতে পারে।
আলিঙ্গন করলে অসুস্থ হওয়ার আশঙ্কা কমে। আলিঙ্গনের ফলে মানসিক চাপ কমে যাওয়ার প্রভাব পড়ে শরীরের উপরও। ষাটোর্দ্ধ বেশ কয়েকজনকে নিয়ে একটি গবেষণায় দেখা গিয়েছে, যে ব্যক্তি সারা জীবনে যত বেশি আলিঙ্গন পেয়েছেন, তিনি তত কম অসুস্থ হয়েছেন।
হার্ট ভাল রাখে আলিঙ্গন। সমীক্ষায় উঠে এসেছে, আলিঙ্গন রক্তচাপের মাত্রা ও হার্ট রেট স্বাভাবিক রাখে। এমনকি আচমকা হৃদরোগে আক্রান্ত হওয়ার কিংবা স্ট্রোকের আশঙ্কাও অনেকাংশে কমে যায়।
আমরা যখন অন্য কাউকে আলিঙ্গন করি, স্পর্শ করি বা কাছাকাছি বসি, তখন অক্সিটোসিন হরমোন নির্গমনের মাত্রা বেড়ে যায়। আলিঙ্গনবদ্ধ অবস্থায় এই হরমোন নিঃসৃত হওয়ার ফলে মস্তিষ্ক শান্ত থাকে। রক্তচাপ ও নোরাপিনেফ্রিন নামে স্ট্রেস হরমোনকে নিয়ন্ত্রণে রাখে অক্সিটোসিন। ফলে সার্বিকভাবে সুখানুভূতি থাকে।
যাঁরা আত্মসম্মানবোধ, আত্মবিশ্বাসের অভাবে ভোগেন, প্রিয়জনের আলিঙ্গন তাঁদেরও মনের জোর বাড়ায়। মনের ভয় দূর হয়, একাকিত্ববোধে ভোগেন না। আলিঙ্গন করলে স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা কমে যায়। আলিঙ্গন শুধুমাত্র মানসিক চাপ কমায় না, স্মৃতিশক্তিও উন্নত করে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?