শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | নতুন আয়কর বিল সংসদে পেশ হতে চলেছে বৃহস্পতিবার

দেবস্মিতা | ১২ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ১৮Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার বাজেটে পেশ করা হবে নতুন আয়কর বিল। অধিবেশনের শুরুতেই নতুন আয়কর বিল সংসদে পেশ করা হবে। বর্তমানে আয়কর বিভাগের তরফে জানানো হয়েছে, এই বিলটি আইনের ভাষা সহজ করার জন্য তৈরি করা হয়েছে। পরবর্তীতে এটি সংসদের অর্থ বিষয়ক স্থায়ী কমিটিতে পাঠানো হবে। 


সূত্র জানিয়েছে,  সংক্ষিপ্ত, স্পষ্ট এবং বোধগম্য করে তোলার জন্য আইনটির ভাষা সরল করা হয়েছে। যার ফলে করদাতাদের কর নিশ্চিতকরণে আরও সহায়তা করবে। 


এই করের বিষয়টি পর্যালোচনা করে তদারকি করার জন্য সিবিডিটি একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করেছিল। এছাড়াও, প্রস্তাবিত আইনের বিভিন্ন দিক পর্যালোচনা করার জন্য ২২টি বিশেষ উপ-কমিটি গঠন করা হয়েছে, যা ছয় দশকের পুরনো আইনটিকে প্রতিস্থাপন করবে। 


বিলটি তৈরির আগে, সরকার মোট চারটি বিভাগের আওতায় জনগণের কাছ থেকে মতামত চেয়েছিল। এর মধ্যে রয়েছে - ভাষা সরলীকরণ, মামলা মোকদ্দমা হ্রাস, সম্মতি হ্রাস এবং অপ্রয়োজনীয় বিধান।


আইনটি পর্যালোচনার জন্য আয়কর বিভাগ ইতিমধ্যেই স্টেকহোল্ডারদের কাছ থেকে প্রায় সাড়ে ছয় হাজার পরামর্শ পেয়েছে। 
বিলের খসড়া লেখার ক্ষেত্রে মূলত যে বিষয় মাথায় রাখা হয়েছে তা হল পুরোনো আয়কর বিলের যে বিষয়গুলো কার্যকর নয় তার অপসারণ করা। নতুন আয়কর বিলটি মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে, যাঁর অর্থ এটি সংসদে পেশ করা হবে। দ্বিতীয়ত, সংসদে উত্থাপনের পর অর্থ সংক্রান্ত একটি সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হবে। ২০২৪ সালের জুলাই মাসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন পুরোনো আয়কর আইনের পর্যালোচনা করে নতুন বিল আনা হতে পারে মাত্র ছয় মাসের মধ্যে। 

 

 

বাজেট অধিবেশনের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ জানিয়েছিলেন, এই নতুন আয়কর বিলটি করদাতা এবং কর প্রশাসনের জন্য বোঝা সহজ হবে, এর ফলে কর দেওয়ার বিষয়টি নিশ্চিত হবে। সঙ্গে মামলা-মোকদ্দমা কম হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া