শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Mumbai cops get terror threat to PM's plane before US trip, man detained

দেশ | বিদেশ সফরের মাঝেই মোদিকে মেরে ফেলার হুমকি ফোন, মুম্বই পুলিশের জালে অভিযুক্ত

Rajat Bose | ১২ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ৫২Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ ফ্রান্স সফরে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবারই রওনা দেন মোদি। ফ্রান্স সফর সেরে যাবেন আমেরিকায়। কিন্তু তার আগেই ঘটেছিল বিপত্তি। মুম্বই পুলিশকে ফোন করে হুমকি দেওয়া হয়েছিল মোদির বিমান নাকি উড়িয়ে দেবে জঙ্গিরা!‌ মঙ্গলবার এই হুমকি ফোন পাওয়ার পরেই তৎপর হয়ে ওঠে পুলিশ। ইতিমধ্যেই এক জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বুধবার জানাল মুম্বই পুলিশ।


মুম্বই পুলিশ জানিয়েছে, ১১ ফেব্রুয়ারি কন্ট্রোল রুমে একটি ফোন এসেছিল। সেই ফোনে এক ব্যক্তি জানায়, বিদেশ সফরে প্রধানমন্ত্রীর বিমানে হামলা চালানো হতে পারে। জঙ্গিরা বোমা মেরে বিমান উড়িয়ে দিতে পারে। এই হুমকি ফোন পাওয়ার পরেই শুরু হয় তদন্ত। বিভিন্ন সংস্থাকে হুমকি ফোনের বিষয়টি জানানো হয়। তদন্তে নেমে মুম্বইয়ের চেম্বুর থেকে এক ব্যক্তিকে আটক করেন তদন্তকারীরা। জানা গেছে, তিনিই মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করেছিলেন। ধৃতকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ বুঝতে পেরেছে তাঁর মানসিক অবস্থা স্থিতিশীল নয়।


এর আগেও মোদিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। গত বছর ডিসেম্বরে মুম্বই ট্র্যাফিক পুলিশের কন্ট্রোল রুমে হুমকি ফোন এসেছিল। সেই ঘটনায় দু’জনকে গ্রেপ্তারও করা হয়। তার আগে মোদির প্রাণনাশের হুমকি দিয়ে ফোন করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল মুম্বই পুলিশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া