রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Jennifer Aniston opens up about using salmon sperm skin care product to reduce age lif

লাইফস্টাইল | শুক্রাণু ফেসিয়ালেই ধরে রেখেছেন যৌবন! বিস্ফোরক দাবি বিশ্বখ্যাত অভিনেত্রীর

নিজস্ব সংবাদদাতা | ১২ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ০৪Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: শুক্রাণুই তাঁর বলিরেখাহীন মুখের সৌন্দর্যের রহস্য। তাও আবার যে সে শুক্রাণু নয়। সামুদ্রিক স্যামন মাছের শুক্রাণু। সম্প্রতি নিজের সুন্দর ত্বকের রহস্য ফাঁস করতে গিয়ে এমন কথাই জানালেন হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ৫৫ বছর বয়সি অভিনেত্রী জানান, তিনি বরাবরই রূপচর্চা নিয়ে পরীক্ষানিরীক্ষা করতে পছন্দ করেন। সেই সূত্রেই এখন তাঁর মন মজেছে স্যামন মাছের শুক্রাণু দিয়ে তৈরি বিশেষ এক ফেসিয়ালে।

কী এই ফেসিয়াল? রূপচর্চার ভাষায় এই বিষয়টিকে বলা হয় ‘রিজুরান স্কিনবুস্টার’। জেনিফার সম্প্রতি এই বিষয়টি নিয়ে মুখ খোলার পর মার্কিন মুলুকে শোরগোল পড়েছে বটে, তবে এই ফেসিয়াল বিগত এক দশক ধরেই দক্ষিণ কোরিয়ায় বেশ জনপ্রিয়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আসলে স্যামন মাছের শুক্রাণুতে পোলিনিউক্লিওটাইড নামক এক বিশেষ ধরনের জিনের অংশ থাকে। এই উপাদানটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সংগ্রহ করে ফেসিয়ালটিতে মেশানো হয়। আর তাতেই ম্যাজিক। এই উপাদান ত্বকের ভিতরে গিয়ে আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি করে। বাড়িয়ে দেয় কোলাজেন প্রোটিনের উৎপাদনও। ফলে দ্রুত উজ্জীবিত হয়ে ওঠে ত্বক।

প্রসঙ্গত, গত এক দশকে গোটা পৃথিবীতেই কোরিয়ার বিভিন্ন রূপচর্চার সামগ্রী বেশ জনপ্রিয় হয়ে উঠছে। ‘ক্রায়োথেরাপি’ থেকে ‘ম্যাগনেটিক ফেস মাস্ক’, একের পর এক রুপটান সামগ্রী ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে পশ্চিমী দুনিয়ায়। এবার সেই তালিকায় যুক্ত হল ‘রিজুরান স্কিনবুস্টার’ও।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া