শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

ram temple chief priest dies

দেশ | রাম মন্দিরের প্রধান পুরোহিত প্রয়াত, শোকের ছায়া অযোধ্যায়

Rajat Bose | ১২ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ : ৪৪Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস প্রয়াত। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। লখনউয়ের এক বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ফেব্রুয়ারি মাসের ৩ তারিখ থেকেই লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এসপিজিআই)–তে চিকিৎসাধীন ছিলেন তিনি। বুধবার সেখানেই মারা যান। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।


হাসপাতালের তরফেও জানানো হয়েছে, ব্রেন স্ট্রোকই মৃত্যুর কারণ। প্রসঙ্গত, গত কয়েক মাস ধরেই বয়সজনিত নানা রোগে ভুগছিলেন রামমন্দিরের প্রধান পূজারি। গত বছরের শেষেও স্নায়ুর একাধিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। স্নায়ুরোগের পাশাপাশি মধুমেহ এবং উচ্চ রক্তচাপজনিত সমস্যাও ছিল রাম মন্দিরের প্রধান পুরোহিতের। গত মাসের শেষে তাঁকে অযোধ্যার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। উন্নততর চিকিৎসার জন্য গত ৩ ফেব্রুয়ারি এসপিজিআই–তে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে খবর মঙ্গলবার থেকে তাঁর স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে। মঙ্গলবার সন্ধেয় সত্যেন্দ্রকে দেখতে হাসপাতালে যান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবার ভোরে সেখানেই তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন যোগী আদিত্যনাথ। 


১৯৯২ সালের ডিসেম্বরে বাবরি মসজিদ যখন ধ্বংস হয় তার আগে থেকেই অস্থায়ী রামমন্দিরের পুরোহিত পদে নিযুক্ত করা হয়েছিল অযোধ্যার বাসিন্দা সত্যেন্দ্রকে। সত্যেন্দ্র নির্মোহী আখড়ার সদস্য ছিলেন। রাম জন্মভূমি আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। রামমন্দিরে রামলালার বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠাও হয়েছিল তাঁর হাতেই।
হাসপাতাল থেকে অযোধ্যায় আনা হবে পুরোহিতের দেহ। বৃহস্পতিবার সরযূ নদীর তীরে শেষকৃত্য সম্পন্ন হবে।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া