রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | বিমানে হুলস্থুল কাণ্ড, মহিলা যাত্রীর চুলের মুঠি ধরে মারধর প্রৌঢ়ের, শেষমেশ উড়ান বাতিল

Pallabi Ghosh | ১১ ফেব্রুয়ারী ২০২৫ ০১ : ০৩Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: বিমানের মধ্যে হুলস্থুল কাণ্ড। প্রৌঢ়ের তাণ্ডবে বিপাকে পড়লেন গোটা বিমানের যাত্রীরা। বিমানের মধ্যে মহিলা সহযাত্রীর চুলের মুঠি ধরে টেনে বেধড়ক মারধর করার অভিযোগ ওই প্রৌঢ়ের বিরুদ্ধে। যা ঘিরে শেষমেশ উড়ানই বাতিল করা হয়। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে আলাস্কা এয়ারলাইন্সের ২২২১ বিমানে। ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পোর্টল্যান্ডের উদ্দেশে রওনা দেওয়ার জন্য তৈরি ছিল বিমানটি। উড়ানটি ওঠার সময় আচমকা ওই প্রৌঢ় পিছনের সিটে বসা মহিলা যাত্রীর উপর হামলা করেন। তাঁর চুলের মুঠি ধরে মারধর শুরু করেন। 

সেই মুহূর্তেই ছুটে আসেন বিমানের ক্রু মেম্বাররা। প্রৌঢ়কে থামানোর চেষ্টা করলেও, মহিলা যাত্রীর উদ্দেশে অশ্লীল মন্তব্য করতে থাকেন। প্রৌঢ়ের এই কাণ্ডের পরেই বিমানবন্দর কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। তখনই বিমান বাতিলের ঘোষণা করা হয়। 

আলাস্কা এয়ারলাইন্সের তরফে জানানো হয়েছে, প্রৌঢ়কে আটক করে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে নিয়ে আসেন ক্রু মেম্বাররা। তাঁকে দীর্ঘক্ষণ জেরা করা হয়। প্রৌঢ়ের মানসিক অবস্থা স্থিতিশীল নয় বলেও জানা গেছে। আলাস্কা এয়ারলাইন্সের তরফে ওই প্রৌঢ়কে ব্যান করা হয়েছে। অর্থাৎ আর কখনও আলাস্কা এয়ারলাইন্সের বিমানে প্রৌঢ় যাতায়াত করতে পারবেন না।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া