শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ২ দিন পার, তাও বীরেনের উত্তরসূরি খুঁজে পেল না বিজেপি! মণিপুরে রাষ্ট্রপতি শাসন? 

Rajat Bose | ১১ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ৪৩Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ মুখ্যমন্ত্রীর কুর্সি থেকে এন বীরেন সিং–এর পদত্যাগের দুই দিন পরও ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব ওই পদের জন্য নতুন নেতার নাম ঘোষণা করতে পারেনি। ফলে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠছে। বীরেন সিং–এর পদত্যাগের পর থেকে ইম্ফলে রয়েছেন বিজেপির উত্তর–পূর্বাঞ্চলীয় ইনচার্জ সম্বিত পাত্র। মঙ্গলবার তিনি মণিপুরের রাজ্যপাল অজয় ​​কুমার ভাল্লার সঙ্গে দেখা করেন। রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে রাজ্যপালকে অবহিত করেন বিজেপি নেতৃত্ব। 

বীরেন সিংয়ের বিরুদ্ধে বিধানসভায় অনাস্থা প্রস্তাব পেশের কথা জানিয়েছিল কংগ্রেস। কিন্তু তারপরই বীরেন সিং পদত্যাগ করেন। ২০২৩ সালের মে মাসে রাজ্যে জাতিগত হিংসা শুরু হওয়ার পর থেকে মণিপুরের পরিস্থিতি জটিল হয়েছে। কুকি ও মেইতেই সংঘর্ষে ২৫০ জন প্রাণ হারিয়েছেন এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছেন। 

সংবিধানের ৩৫৬ অনুচ্ছেদ অনুসারে, রাষ্ট্রপতি শাসন জারির ফলে রাজ্য সরকারের সমস্ত কার্যকলাপ কেন্দ্রের কাছে এবং রাজ্য আইনসভার কার্যকলাপ সংসদের কাছে বর্তাবে। শুধুমাত্র উচ্চ আদালতের কার্যকলাপ অপরিবর্তিত থাকবে। রাজ্যপালের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পর রাষ্ট্রপতি যদি মনে করেন যে, এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে এই সংবিধানের বিধান অনুসারে রাজ্য সরকার পরিচালনা করা সম্ভব নয় তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়।

 কেন এন বীরেন সিং মণিপুরের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন? রাজ্যে জাতিগত হিংসা ছড়িয়ে পড়ায় বীরেন সিংয়ের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। বিজেপির অন্দরেও ক্রমশ কোণঠাসা হয়ে গিয়েছিলেন তিনি। এরপরও ইস্তফা দিতে রাজি ছিলেন না বীরেন। কিন্তু শেষপর্যন্ত অমিত শাহের পরামর্শে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তিনি। 

মণিপুরের বিজেপি প্রধান এ শারদা দেবী বলেছেন যে, এন বীরেন সিং রাজ্যের অখণ্ডতা রক্ষা এবং জনকল্যাণের কথা মাথায় রেখে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, ‘‌২০১৭ সাল থেকে বীরেন সিং মণিপুরের উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। তাঁর পদত্যাগ রাজ্যের অখণ্ডতা রক্ষার প্রতি তাঁর গভীর অঙ্গীকারকে প্রতিফলিত করে।’‌ 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া