রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

লাইফস্টাইল | সহবাসে অনীহা বাড়ছে? এই ১০টি উপায়ে ভরসা রাখলেই অটুট থাকবে সম্পর্কের উষ্ণতা

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১১ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ৩৬Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: ক্রমশ বেরঙিন হচ্ছে যৌন জীবন? বেডরুমে সঙ্গীর সঙ্গে বাড়ছে দূরত্ব? কিন্তু দাম্পত্যে স্বাভাবিক যৌন জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যৌনতায় সুখ না থাকলে ক্রমশ সম্পর্কে জটিলতা বাড়ে। তবে কয়েকটি সহজ উপায় ভরসা রাখলেই সম্পর্কে উষ্ণতা ফেরানো সম্ভব। রইল সেই বিষয়েই জরুরি টিপস। 

১. সম্পর্কে প্রেম থাকুক: সম্পর্কে প্রেমের যেন খাটতি না হয়। শরীরী সম্পর্ক মেরামত করতে চাইলে থাকতে হবে প্রেমও। সঙ্গীর পছন্দ-অপছন্দ, সুবিধা-অসুবিধা ও জীবনবোধকে মর্যাদা দিন। মানসিক দূরত্ব কমলেই ফিরবে সুখের যৌনতা। 
২. কথা বলুন: সুখী দাম্পত্যের অন্যতম চাবিকাঠি উষ্ণ যৌনজীবন, একথা ঠিক বটে। তবে যৌনতাই সম্পর্কের সব নয়। তাই হঠাৎ করে যদি যৌন জীবনে খামতি দেখা যায় তাহলে দু’জনেই খোলাখুলি আলোচনা করুন। তাহলেই সহজে সমস্যার সমাধান হবে।
৩. পারষ্পরিক বোঝাপড়া: অনেক সময় সন্তানের জন্ম, পারিবারিক বিপর্যয়, প্রবীণদের যত্ন নেওয়ার মতো সাংসারিক ঘটনার সঙ্গে যুঝতে গিয়ে যৌন জীবন ব্যাহত হয়। আবার স্বামী-স্ত্রীর মধ্যে মানসিক বৈপরিত্য বাড়লেও এই সমস্যা দেখা দিতে পারে। যৌনতার মরা গাঙে রোমাঞ্চের স্রোত ফিরিয়ে আনতে পারস্পরিক বোঝাপড়া অটুট থাকা দরকার। 
৪. খানিক দূরে গিয়ে দেখুন: কথায় বলে, প্রিয় মানুষের থেকে দূরে গেলে তাঁর প্রতি আমরা বেশি টান অনুভব করি। তাই সম্পর্কে আগের মতো উষ্ণতা না থাকলে খানিক সময়ের জন্য এই ফর্মুলা কাজে লাগিয়ে দেখতে পারেন।
৫. দুশ্চিন্তা কমান: শরীরের আর পাঁচটা ক্ষতির মতো যৌন জীবনের উপরও বড় প্রভাব ফেলে দুশ্চিন্তা। দিনভর কাজের চাপের দুশ্চিন্তা থাকলেও রাতে সঙ্গীর সঙ্গে সময় কাটানোর সময়ে যেন দুশ্চিন্তা গ্রাস না করে। 
৬. ডায়েটে নজর দিন: দেহ ও মনের সঙ্গে ডায়েটের সম্পর্ক রয়েছে। ভুল খাবার খেলে মন থেকে মিলনের ইচ্ছে চলে যেতে পারে। অত্যাধিক মোবাইল, ল্যাপটপ কিংবা অন্য কোনও যন্ত্রের ব্যবহারও যৌনতার প্রতি আগ্রহ কমিয়ে দেয়। 
৭. সঠিক শরীরচর্চা করুন: সুস্বাস্থ্যের জন্য শরীরচর্চা অত্যন্ত জরুরি। নিয়মিত শরীরচর্চা করলে তা মন ও শরীরের উপর ইতিবাচক প্রভাব ফেলে। কিন্তু অতিরিক্ত ব্যায়াম শরীরকে ক্লান্ত করে দিতে পারে। তখন মিলনের ইচ্ছা কমে যায়।  
৮. হরমোনের সমস্যা: শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি থেকে শুরু করে যৌন উত্তেজনা, মহিলা ও পুরুষের শরীরে সবটাই নিয়ন্ত্রণ করে হরমোন। তাই শরীরে হরমোনের ভারসাম্য থাকা জরুরি। যার জন্য ডায়েটে রাখতে হবে সুষম খাবার, নিয়মিত হাঁটা, যোগব্যায়াম, প্রাণায়ামও রুটিনে যুক্ত করতে হবে। সেই সঙ্গে ধূমপান ও মদ্যপানও এড়িয়ে চলা চলুন। 
৯. সেক্স ফ্যান্টাসি: বিয়ের পর পর রাতগুলো মনে পড়ে? মধুচন্দ্রিমার স্বপ্নগুলো? জীবনে যৌন উত্তেজনা ফিরিয়ে আনতে নিজের সেক্স ফ্যান্টাসির দ্বারস্থ হোন। পরস্পরকে নিজেদের যৌন স্বপ্নের শরিক করে তুলুন। শুধু নিজের ইচ্ছে নয়, পার্টনারের মনের খবরের খোঁজ রাখতেও ভুলবেন না।
১০. চিকিৎসকের পরামর্শ নিন: যদি আপনার কিংবা সঙ্গীর কোনও শারীরিক সমস্যা বুঝতে পারেন তাহলে লজ্জা, কুন্ঠা ছেড়ে চিকিৎসকের পরামর্শ নিন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া