শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | প্রশংসার মাঝেও কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

RD | ১১ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ০০Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ফ্রান্সে এআই অ্যাকশন সামিটে যোগ দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত একাধিক তথ্য তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এআই-এর ব্যপক প্রশংসা করলেন ৷ পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-সম্পর্কে সতর্কবার্তাও শোনালেন প্রধামন্ত্রী ৷ প্যারিসের গ্র্যান্ড প্যালেসে এআই অ্যাকশন সামিটের ভাষণে মোদি বলেন, "চাকরি হারানো এআই-এর সবচেয়ে ভয়ঙ্কর দিক, কিন্তু ইতিহাস দেখিয়েছে যে প্রযুক্তির কারণে কাজ অদৃশ্য হয় না, কেবল এর প্রকৃতি হদলে যায়। এআই নিয়ন্ত্রিত সময়ের জন্য আমাদের লোকেদের দক্ষতা বৃদ্ধি এবং পুনরায় দক্ষতা বৃদ্ধিতে বিনিয়োগ করতে হবে।"

প্রধানমন্ত্রী মোদী বলেন, "আমাদের এমন ওপেন সোর্স সিস্টেম তৈরি করতে হবে যা আস্থা এবং স্বচ্ছতা বৃদ্ধি করে। আমাদের অবশ্যই পক্ষপাতমুক্ত মানসম্পন্ন ডেটা সেন্টার তৈরি করতে হবে, আমাদের প্রযুক্তিকে গণতন্ত্রীকরণ করতে হবে এবং জনকেন্দ্রিক অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে। সাইবার নিরাপত্তা, বিভ্রান্তি এবং ডিপফেকস সম্পর্কিত উদ্বেগগুলি সমাধান করতে হবে।" 

মোদি উদাহরণ দিয়ে এআই-য়ের প্রকৃতি তুলে ধরেন ৷ বলেন, "আপনি যদি একটি এআই অ্যাপে আপনার মেডিক্যাল রিপোর্ট আপলোড করেন, তাহলে এটি সহজ ভাষায় ব্যাখ্যা করতে পারবে ৷ যা আরও সহজ হবে ৷ আবার এটির নেতি বাচক প্রভাবও আছে ৷ আপনি যদি একই অ্যাপটিকে বাঁ হাতে লেখা কারও ছবি আঁকতে বলেন, তাহলে অ্যাপটি বেশিরভাগ ক্ষেত্রেই ডান হাতে লেখা কারও ছবি আঁকবে ৷ মেশিনে সেইরকমই তথ্য দেওয়া হয়েছে ৷ সেই মতোই অ্যাপটি কাজ করবে ৷" তিনি জোর দিয়ে বলেন যে এআই আশ্চর্যজনক হলেও, সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই এবং সংশোধন প্রয়োজন

কৃত্রিম বুদ্ধিমত্তা কাজের বাজারে থাবা বসাতে পারে, যা নিয়ে ইতিমধ্যেই আশঙ্কা তৈরি হয়েছে ৷ এ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, "প্রযুক্তির উন্নয়নে কাজের সুযোগ হারিয়ে যায় না। নতুন ধরনের কাজের সুযোগ তৈরি হয়। তার জন্য দক্ষ কর্মী ও সঠিক প্রশিক্ষণের প্রয়োজন ৷"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া