শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১১ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ২৬Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় রেলের আরও একটি বিরাট পদক্ষেপ। এবার থেকে দেশের বিভিন্ন রাজ্যে চলবে ১০০ টি অমৃত ভারত ট্রেন। এরফলে উপকৃত হবেন দেশের ১৩ কোটি যাত্রী। এখানে থাকবে জেনারেল এবং স্লিপার ক্লাসের কোচ। প্রতিটি ট্রেনে থাকবে ২৪ টি করে কোচ। ২০২৫-২৬ বাজেটে এবিষয়ে বরাদ্দ করা হয়েছে ২,৫২,০০০ কোটি টাকা। ফলে দ্রুত কাজ করা হবে।
দেশে রেলের যাত্রী পরিষেবায় গতি আনতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৪০০ টি জেনারেল স্লিপার কোচ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। প্রতিটি ট্রেনে ১৩ থেকে ১৪ টি স্লিপার কোচ এবং ১০ টি জেনারেল কোচ থাকবে। মোট ২৪ টি কোচ নিয়ে চলছে অমৃত ভারত ট্রেন। এবারে এই ট্রেনে নিরাপত্তার দিকটিতে বেশি জোর দেওয়া হবে। সেখানে ট্রেনের গার্ড, মাল পরিবাহী ব্যবস্থা, অসুস্থদের জন্য আলাদা বসা এবং শোয়ার জায়গা করা হবে।
এখানে থাকবে খাবার দেওয়ার বিশেষ কামরা। সেখান থেকে যাত্রীরা খাবার নিতে পারবেন। এই ট্রেনের গতি থাকবে ঘন্টায় ১৩০ কিলোমিটার। ফলে এখানে বসে রাজধানী, শতাব্দী, বন্দেভারত ট্রেনের মতো মজা করতে পারবেন।
অমৃত ভারত ট্রেনের রুট থাকবে গোটা দেশে। সেখানে দিল্লি বিহার, দিল্লি ওড়িশা, দিল্লি উত্তরপ্রদেশ, দিল্লি পশ্চিমবঙ্গ, দিল্লি তামিলনাড়ু, দিল্লি অন্ধ্রপ্রদেশ, দিল্লি মহারাষ্ট্র। গোটা দেশকে একসঙ্গে যুক্ত করবে এই অমৃত ভারত ট্রেন। রেলের এক কর্তা জানিয়েছেন যেভাবে গোটা দেশকে এক করার কাজ ভারতীয় রেল এতদিন ধরে করেছে। সেই কাজকে আরও এগিয়ে নিয়ে যেতেই এই ব্যবস্থা করা হয়েছে।
দেশের অন্য রুটে এই ট্রেন চালানোর কথা ভাবা হলেও সেখানে খানিকটা ধীরে চলো নীতি নিয়ে রেল। তাদের প্রধান টার্গেট বর্তমানে এই ১০০ টি ট্রেন চালু করা। তারপর অবস্থা বুঝে তারা এর সংখ্যা ভবিষ্যতে আরও বাড়াবেন। যদি সবকিছু ঠিক থাকে তাহলে অতি দ্রুত গোটা দেশে ছড়িয়ে পড়বে অমৃত ভারত ট্রেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?