রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১১ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ০৫Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: বাসে ভাড়া দিতে গিয়ে খেয়াল করলেন পকেটে নেই মোবাইল। অনেক খোঁজাখুঁজি করেও ফোন না মেলায় যেন দিশাহারা অবস্থা! কিন্তু ততক্ষণে যে ফোন নিয়ে পগার পার চোর। ট্রেনে উঠতে কিংবা নামতে গিয়েও ফোন চুরি যাওয়ার ঘটনা আকছার হয়। ফোন চুরি হলে বা হারিয়ে গেলে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন অনেকেই।
আসলে বর্তমানে স্মার্ট ফোন শুধুই কথা বলার জন্য ব্যবহৃত হয় না, বিভিন্ন জরুরি কাজের গুরুত্বপূর্ণ অংশও বটে। একদিকে ফোনেই ই-ব্যাঙ্কিং থেকে অনলাইনে লেনদেন করা হয়। খোলা থাকে বিভিন্ন শপিং সাইট বা অ্যাপও। এছাড়াও মেল বা হোয়াটসঅ্যাপে অনেক জরুরি তথ্য, মেসেজ, গোপন বার্তাও থাকতে পারে। তাই যাবতীয় তথ্য সহ ফোন কারওর হাতে চলে গেলে বড় ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। সেক্ষেত্রে সবচেয়ে আগে ফোনের সমস্ত ব্যক্তিগত তথ্য সুরক্ষিত করা জরুরি। দ্রুত কী কী করবেন, দেখে নেওয়া যাক-
১. ফোনের সব তথ্য মোছার আগে ফোন খোঁজার চেষ্টা করতে পারেন। যার জন্য গুগলে গিয়ে ‘ফাইন্ড মাই ডিভাইস’ ওয়েবসাইট খুলতে হবে। লগ ইনের পর ফোনটি ঠিক কোথায় রয়েছে, সেই লোকেশন জানার কাজ শুরু করবে সংশ্লিষ্ট ওয়েবসাইট। ফোনের লোকেশন খুঁজে পেলে গুগল ম্যাপে সেই অবস্থান জানা যাবে।
২. যদি ফোন কোথায় রয়েছে তা জানতে না পারেন তাহলে বেশি দেরি না করে তথ্য সুরক্ষিত রাখার ব্যবস্থা করতে হবে। যার জন্য প্রথমে নিজের সিম ব্লক করতে হবে। ফোন চুরি হলে বা হারিয়ে গেলে পুলিশে এফআইআর করা জরুরি। সেই এফআইআরের কপি, মোবাইল কেনার বিল, যে অভিযোগ দায়ের করেছেন সেই ‘কমপ্লেন নম্বর’ জমা দিতে হবে। তারপর ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রক দ্বারা পরিচালিত সিইআইআর ওয়েবসাইটে গিয়ে ফোনের সিম ব্লক করতে পারবেন।
৩. এরপর অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর গুগলে ‘ফাইন্ড মাই ডিভাইস’ ওয়েবসাইট খুলতে হবে। লগইন করার পরে ‘ইরেজ ডিভাইস’ অপশনে যেতে হবে। সেখানে ক্লিক করে ‘কনফার্ম’ অপশনে ক্লিক করুন। এবার আপনার গুগল অ্যাকাউন্ট 'ভেরিফাই' করতে হবে। এরপরই কয়েক মিনিটের মধ্যে ফোনের সব তথ্য মুছে যাবে। তবে মনে রাখবেন, এরপর ফোনটি খুঁজে পেলে কিন্তু আর মুছে যাওয়া তথ্যগুলি পুনরুদ্ধার করতে পারবেন না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?