বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বাণিজ্য | ভুলে এসব করবেন না, কোটি কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সতর্ক করল আরবিআই

RD | ১১ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ৪১Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অর্থাৎ আরবিআই দেশবাসীর জন্য একটি সতর্কতা জারি করেছে। রিজার্ভ ব্য়াঙ্ক সব ব্য়াহ্কের গ্রাহকদের একটি টেক্সট বার্তা পাঠিয়ে সতর্ক থাকতে বলছে। এই সতর্কতা বিশেষ করে যাঁরা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী তাঁদের জন্য। দেশে সাইবার জালিয়াতির ঘটনা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি, সব রাজ্য সরকারও সাইবার জালিয়াতির ঘটনা রোধে তাদের সামর্থ্য অনুযায়ী সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু, প্রত্যেকে সচেতন না হলে সাইবার জালিয়াতির ঘটনা কমবে না।

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সতর্কবার্তায় কী বলেছে?
সাইবার অপরাধকারীরা ক্রমাগত নতুন নতুন উপায়ে মানুষকে প্রতারণা করছে। এই পর্বে, ডিজিটাল গ্রেপ্তারের অনেক ঘটনাও সামনে আসছে। ভারতীয় রিজার্ভ ব্য়াঙ্ক ডিজিটাল গ্রেপ্তার থেকে সতর্ক থাকার আবেদন জানিয়ে জনগণকে সতর্ক করেছে। রিজার্ভ ব্য়াঙ্কের বার্তায় উল্লেখ, 'আপনাদের কি ডিজিটাল গ্রেপ্তারের হুমকি দেওয়া হচ্ছে? আইনে ডিজিটাল গ্রেপ্তারের মতো কিছুই নেই। ব্যক্তিগত বা আর্থিক তথ্য শেয়ার করবেন না বা অর্থ দেবেন না। সাহায্যের জন্য ১৯৩০ নম্বরে কল করুন।'

প্রতারকরা হোয়াটসঅ্যাপে লোকজনকে ভিডিও কল করছে এবং ডিজিটাল গ্রেপ্তারের হুমকি দিয়ে তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করছে। ডিজিটাল গ্রেপ্তারের মতো অপরাধের কারণে মানুষ কেবল কোটি কোটি টাকাই খোয়াচ্ছেন না, আতঙ্কের কারণে কিছু লোক প্রাণও হারিয়েছেন। আরবিআই স্পষ্টভাবে জানিয়েছে যে, ভারতের আইনে ডিজিটাল গ্রেপ্তার বলে কিছু নেই। যদি কেউ কাউকে হোয়াটসঅ্যাপ বা অন্য কোনও ভিডিও কল অ্যাপ্লিকেশনে কল করে ডিজিটালভাবে গ্রেপ্তারের হুমকি দেয়, তাহলে প্রথমে তাঁর ফোনটি সংযোগ বিচ্ছিন্ন করুন এবং সাইবার অপরাধের কেন্দ্রীয় হেল্পলাইন নম্বর ১৯৩০-এ কল করুন ও সম্পূর্ণ তথ্য দিন।


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া