শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ঘুষ আইনসিদ্ধ হতে চলেছে আমেরিকায়! ট্রাম্পের পদক্ষেপে বড় স্বস্তিতে আদানি গোষ্ঠী

RD | ১১ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ২৬Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আমেরিকার আদালত। ঘুষ দিয়ে সরকারি প্রকল্পের বরাত হাসিল করা নিয়ে উত্তাল হয় পরিস্থিতি। কিন্তু প্রেসিডেন্ট্রের কুর্সিতে ট্রাম্প বসতেই বড় স্বস্তি আদানির। ঘুষ দেওয়াকে এবার আইনত বৈধ করে তুলতে উদ্যোগী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর যুক্তি, বেশি নিষেধাজ্ঞা থাকলে আমেরিকার সংস্থাগুলি অসুবিধার সম্মুখীন হবে। ফলে ঘুষ-বিরোধী আইন প্রত্যাহারের জন্য নির্দেশে সই করে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কী নির্দেশ ট্রাম্পের?
পাশাপাশি অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে মার্কিন প্রেসিডেন্টের নির্দেশ, ফরেন কোরাপ্ট প্র্যাকটিস অ্য়াক্ট-এর আওতায় যেন পদক্ষেপ করা না হয়। নয়া আইন চালু না হওয়া পর্যন্ত ঘুষ দেওয়ার অভিযোগে কারও বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না। এই মুহূর্তে যাঁদের বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে যাঁদের বিরুদ্ধে, বা অতীতে যাঁদের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছিল, সেই সংক্রান্ত বিষয়গুলি নতুন করে পর্যালোচনা করা হবে। 

কোন আইন কার্যকর ছিল?
কোনও সংস্থা বা ব্যক্তি যাঁর সঙ্গে আমেরিকার সংস্থাগুলির সংযোগ রয়েছে, অন্য কোনও দেশের সরকারি আধিকারিকদের ঘুষ বা দামি উপহার দিয়ে বরাত হাসিল করায় নিষেধাজ্ঞা ছিল। ঘুষ দেওয়ার প্রমাণ মিললে কোটি কোটি টাকা জরিমানা করার নিদানও ছিল। আমেরিকার বিচার বিভাগ পদক্ষেপও করতে পারত। প্রথমবার আমেরিকার মসনদে বসেই সেই আইন বাতিল করতে মরিয়া ছিলেন ট্রাম্প। সেবার অবশ্য সফল হয়নি, এবার ওই আইন বাতিল করতে নির্দেশ দিলেন তিনি। 

কী যুক্তি ট্রাম্প প্রশাসনের?
ট্রাম্প সরকারের মতে, ফরেন কোরাপ্ট প্র্যাকটিস অ্য়াক্টে বহু নিষেধাজ্ঞা রয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে বাকিরা যে সব কাজ অনায়াসে করতে পারে, আমেরিকার সংস্থাগুলির তা করার অনুমতি নেই। ফলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে হয়। আদতে এতে আমেরিকার সংস্থাগুলিরই ক্ষতি। ট্রাম্পের বক্তব্য, "শুনতে ভাল লাগলেও, ফরেন কোরাপ্ট প্র্যাকটিস অ্য়াক্ট হল বিপর্যয়। এই আইনের জন্য আমেরিকার সঙ্গে কেউ ব্যবসা করতে চায় না। কোনও আমেরিকান যদি বিদেশের কোনও দেশে ব্যবসা করতে চান, সেক্ষেত্রে তদন্ত শুরু হতে পারে। এতে আমেরিকার সঙ্গে ব্যবসা করতেই রাজি হন না কেউ।"

কেন স্বস্তিতে গৌতম আদানি?
ট্রাম্পের এই নির্দেশ ভারতীয় শিল্পপতি গৌতম আদানি এবং তাঁর সংস্থার জন্য অত্যন্ত স্বস্তির। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ যে, আমেরিকা থেকে তোলা টাকায় ভারতের একাধিক রাজ্যের সরকারি আধিকারিকদের ২০০০ কোটি টাকার বেশি ঘুষ দিয়ে বিদ্যুৎ প্রকল্পের বরাত হাসিল করাহয়েছিল। ফরেন কোরাপ্ট প্র্যাকটিস অ্য়াক্ট আইনে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ফলে গৌতম আদানি, তাঁর ভাইপো সাগর এবং সংস্থার আধিকারিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয় আমেরিকায়। বিনিয়োগকারীদের টাকায় ঘুষ দেওয়ার বিষয়টি তাঁরা চেপে যান বলে অভিযোগ ওঠে। 

এর পাল্টা আদানি গোষ্ঠীর দাবিন ছিল, তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ আসলে 'ভারতকে বদনামের চেষ্টা'। আদানি গোষ্ঠীর শেয়ার বাজারে  ক্ষতি হয়। এবার সেই ফরেন কোরাপ্ট প্র্যাকটিস অ্য়াক্ট আইনই বাতিলের নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া