বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১১ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ৪৬Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: গুরুতর অসুস্থ হয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন গীতিকার, সুরকার এবং সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ার খবর পেয়েই খোঁজ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উল্লেখ্য, বিগত এক মাসের ওপর ধরে অসুস্থ রয়েছেন শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। তাঁর চিকিৎসা চলছে কলকাতা এসএসকেএম হাসপাতালেই। সোমবার হঠাৎই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে।
সেই কথা জানতে পেরে মুখ্যমন্ত্রী নিজে ফোন করে হাসপাতালে খোঁজ নেন, এবং চিকিৎসকদের সঙ্গে কথাও বলেন সঙ্গীতশিল্পীর চিকিৎসা সংক্রান্ত বিষয়ে। পাশাপাশি, রাজ্যের দুই মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং অরূপ বিশ্বাসকে হাসপাতালেও পাঠান মুখ্যমন্ত্রী। তাঁরা সঙ্গীতশিল্পীর সঙ্গে দেখাও করে এসেছেন। চিকিৎসকদের সঙ্গে শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করেছেন। চিকিৎসকদের থেকে বিস্তারিত জানার পর মুখ্যমন্ত্রীকে ফোনে সমস্ত আপডেট দেওয়া হয় । প্রতুল মুখোপাধ্যায় কেমন আছেন তাও রাজ্যের দুই মন্ত্রীর থেকে জানেন মমতা।
হাসপাতাল সূত্রে খবর, প্রতুল মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয় এবং তাঁকে কড়া নজরে রাখা হয়েছে। উল্লেখ্য, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে শারীরিক অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আচমকা তাঁর নাক দিয়ে রক্তক্ষরণ হওয়ার খবর মেলে, পরে স্নায়ু ও নাক-কান-গলা বিশেষজ্ঞরাও তাঁকে পরীক্ষা করেছিলেন। বর্তমানে শিল্পীর শারীরিক অবস্থা সঙ্কটজনক বলে খবর মিলেছে হাসপাতাল সূত্রে।
মাত্রাতিরিক্ত সংক্রমণের পাশাপাশি রক্তচাপও কমে গিয়েছে প্রবীণ শিল্পীর। সংক্রমণ ছড়িয়ে গিয়েছে কিডনি, ফুসফুসে। সঙ্গীতশিল্পীকে পুরোপুরি অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। তাঁর পরিবারের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করেছেন মুখ্যমন্ত্রী। আগেরবার শিল্পী যখন অসুস্থ হয়েছিলেন সেবারেও মুখ্যমন্ত্রী মমতা হাসপাতালে গিয়ে প্রতুলকে দেখে এসেছিলেন। তাঁর সঙ্গে বেশ কিছু সময় কথাও বলেন। সেই সময় মুখ্যমন্ত্রী সঙ্গীতশিল্পীর গলায় ‘আমি বাংলার গান গাই’ গানটিও শুনেছিলেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?