রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১১ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ০৪Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: ব্যস্ততার জীবনে অন্য কোনও শরীরচর্চা করার সময় না থাকলেও প্রতিদিন হাঁটার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। হাঁটা হল সুস্থতার জন্য সবচেয়ে সহজ ও কার্যকরী এক্সারসাইজ। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, দিনে ১০ হাজার পা হাঁটলেই নাকি রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্টেরল সহ বিভিন্ন ক্রনিক রোগের ঝুঁকি এড়ানো সম্ভব। তবে বর্তমানে কর্মব্যস্ততার জীবনে অনেকের পক্ষেই হাঁটার জন্য আলাদা করে সময় বার করা মুশকিল। সেক্ষেত্রে কয়েকটি সহজ নিয়ম মানলেই ১০ হাজার পা হাঁটতে পারবেন, রইল তারই হদিশ।
১. সিঁড়ির ব্যবহার: অনেকে দোতলায় উঠতেও লিফটের ব্যবহার করেন। কিন্তু দৈনিক ১০ হাজার পা হাঁটার জন্য অফিস হোক বা বাড়ি, লিফটের ব্যবহার ছেড়ে দিয়ে সিঁড়ি দিয়ে ওঠানামা শুরু করুন। সিঁড়ির ব্যবহার করলে যেমন শরীর ফিট থাকবে, তেমনই অনেক পা হাঁটাও হবে।
২. দূরে গাড়ি পার্ক করুন: গণপরিবহন খুব একটা ব্যবহার করেন না? অফিস কিংবা অন্য কোথাও গেলে সবসময়ে গাড়ি নিয়েই যাতায়াত করেন? তাহলে গন্তব্যস্থলের খানিকটা দূরে গাড়ি পার্ক করুন। এতে রোজ হাঁটার সুযোগ বেশি পাবেন।
৩. পোষ্যকে নিয়ে বেড়াতে যান: বাড়িতে পোষ্য থাকলে তাকে নিশ্চয়ই বাড়ির বাইরে নিয়ে যেতে হয়। অনেকেই পোষ্যকে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য অন্য কোনও ব্যক্তিকে দায়িত্ব দেন। কিন্তু এই কাজটি নিজে করুন। এতে যেমন পোষ্যের সঙ্গে একটু বেশি সময় কাটাতে পারবেন, তেমনই বেশ অনেকটা হাঁটার অবকাশও মিলবে।
৪. রাতে খাওয়ার পর হাঁটাহাঁটি: বিশেষজ্ঞদের মতে, রাতে খাওয়ার পর হাঁটলে হজমের সমস্যা দূর হয়। সারা দিন সময় না পেলেও অন্তত ২০ মিনিট ডিনারের পর হাঁটলে ১০ হাজার পা হাঁটার লক্ষ্য পূরণ করতে পারেন।
৫. বাজারে গিয়ে বাজার: আজকালর বাড়িতে বসে অনলাইনে বাজার কিংবা রেডিমেড খাবার অর্ডার করার প্রবণতা দেখা যায়। কিন্তু হাঁটতে চাইলে এই অভ্যাস ত্যাগ করতে হবে। বাজারে ঘুরে মাছ, মাংস, সবজি সহ যে কোনও জিনিস কিনতে পারেন। এতে হাঁটাহাঁটির ফলে শরীর ফিট থাকবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?