শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ‘আমরা কুম্ভে যাব কীভাবে?’ ভিড়ে ভর্তি ট্রেনের জানলার সামনে দাঁড়িয়ে যা করলেন যাত্রীরা, তাজ্জব সকলে 

Riya Patra | ১১ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ : ৪৭Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: চলছে কুম্ভমেলা। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, দীর্ঘ সময়ে যেমন কোটি কোটি মানুষ হাজির হয়েছেন প্রয়াগরাজে, তেমনই ঘটেছে একের পর এক দুর্ঘটনা। পদপিষ্ট, অগ্নিকাণ্ডে আতঙ্ক বাড়লেও, হাজার হাজার মানুষ যাচ্ছেন মহাকুম্ভে। আর যাওয়ার পথে, ট্রেনে জায়গা না পেয়ে, যা করলেন যাত্রীরা। 


ঘটনাস্থল বিহার। বিহারের মধুবনী স্টেশন। স্বতন্ত্রতা সেনানি সুপার ফাস্ট এক্সপ্রেস সোমবার মধুবনী স্টেশনে পৌঁছতেই শুরু হয় সমস্যা। বিহারের জয়নগর থেকে ওই ট্রেন প্রয়াগরাজ হয়ে পৌঁছয় দিল্লিতে। স্বাভাবিকভাবেই, স্থানীয়রা কুম্ভে যাওয়ার জন্য ওই ট্রেনকেই বেছে নেন। সেইমতো মধুবনী স্টেশনে হাজির ছিলেন যাত্রীরা। কিন্তু ট্রেন সেখানে পৌঁছনোর পর তাঁরা দেখেন, আগে থেকেই ভিড়ে ভর্তি গোটা ট্রেন। এতটাই ভিড়, যে এসি কোচের দরজা পর্যন্ত খোলা যাচ্ছে না।

এই ভিড়ে ট্রেনে উঠবেন কীভাবে? প্রশ্ন করতে করতেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীরা ট্রেনে ভাঙচুর চালান, সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর তেমনটাই। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এসি কামরার জানলার কাচে পাথর ছুঁড়তে থাকেন যাত্রীরা। ফলে, ট্রেনের বাইরে, ভিতরে দু’ জায়গাতেই অশান্তি ছড়িয়ে পড়ে। 

ভাঙচুরের ঘটনার বেশকিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তার একটিতে দেখা গিয়েছে, জানলার ধারে বসে ছিলেন এক যাত্রী, ভাঙচুরের সময় তিনি চিৎকার করছেন আতঙ্কে। অপর এক যাত্রী জানিয়েছেন, তিনি সপরিবারে দিল্লি যাচ্ছিলেন। মাঝে ঘটে এই হামলার ঘটনা। পরিবারের সকলে আতঙ্কিত বলে জানিয়েছেন তিনি। প্রায় এক ঘণ্টা ওই স্টেশনে দাঁড়িয়ে থাকার পর ট্রেন ছাড়ে। যাত্রীদের অভিযোগ, ট্রেনটির কোনও প্রকার মেরামতি ছাড়াই ফের চলতে শুরু করে। এর আগে বৃহস্পতিবার সমস্তিপুরের কাছে এই ট্রেনেই হামলা চলেছিল। সেদিন বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছিলেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া