বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বাণিজ্য | ১৫ ফেব্রুয়ারির মধ্যে EPFO ​​সম্পর্কিত এই কাজটি করে ফেলুন, না হলেই প্রবল সমস্যা

RD | ১১ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ০০Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: EPFO তার গ্রাহক এবং কোম্পানিগুলিকে স্বস্তি দিয়েছে। কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) এবং ব্যাংক অ্যাকাউন্ট আধারের সঙ্গে সংযুক্ত করার সময়সীমা বাড়িয়েছে। কর্মচারী এবং কোম্পানিগুলি UAN এবং ব্যাংক অ্যাকাউন্ট আধারের সঙ্গে সংযুক্ত করতে পারবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। কর্মচারীদের এখন যেকোনও মূল্যে ১৫ ফেব্রুয়ারির মধ্যে তাদের UAN এবং ব্যাংক অ্যাকাউন্ট আধারের সঙ্গে সংযুক্ত করতে হবে। এই সময়সীমা বেশ কয়েকবার বাড়ানো হল। এর আগে এই সংযুক্তিকরণের শেষ তারিখ ছিল ১৫ জানুয়ারি।

১৫ ফেব্রুয়ারির আগে এই কাজগুলি সম্পন্ন করুন
প্রকল্পের মসৃণ সুবিধার জন্য EPFO সমস্ত যোগ্য সদস্যদের নতুন সময়সীমা অর্থাৎ ১৫ ফেব্রুয়ারির মধ্যে এই প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য আবেদন করেছে। এই প্রকল্পের আওতায় সুবিধা পেতে আধার এবং ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা প্রয়োজন। অর্থাৎ, কর্মচারী, নিয়োগকর্তা এবং কোম্পানিগুলির কাছে মাত্র ৪ দিন সময় আছে। কর্মচারীর UAN সক্রিয় হওয়ার পরে, যে কেউ সহজেই EPFO-এর অনলাইন পরিষেবাগুলি গ্রহণ করতে পারবেন। এর মধ্যে রয়েছে পিএফ অ্যাকাউন্ট পরিচালনা, পাসবুক দেখা এবং ডাউনলোড করা, উত্তোলন, অগ্রিম বা স্থানান্তরের জন্য অনলাইনে আবেদন করা।

ইপিএফও সদস্যদের জন্য ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের UAN এন নম্বর সক্রিয় রাখা গুরুত্বপূর্ণ, অন্যথায় পিএফ সম্পর্কিত কাজ আটকে যেতে পারে। এটি একটি ১২ সংখ্যার নম্বর, যা চাকরি পরিবর্তনের পরও একই থাকে। এই নম্বরের মাধ্যমে পিএফ অ্যাকাউন্ট স্থানান্তর করা যেতে পারে, কর্মীরা অনলাইনে ইপিএফও সম্পর্কিত কাজ সম্পন্ন করতে পারেন। এর মাধ্যমে, কর্মীরা পিএফ স্থানান্তর, ব্যালেন্স চেক, স্টেটমেন্ট ডাউনলোড এবং অনলাইনে অগ্রিমের জন্য আবেদনের মতো সুবিধাগুলি ব্যবহার করতে পারেন।

ইপিএফও কীভাবে সক্রিয় করবেন
EPFO ওয়েবসাইটে যান এবং সক্রিয় UAN বিকল্পটি নির্বাচন করুন। তারপর UAN, মোবাইল নম্বর এবং জন্ম তারিখ লিখুন। ক্যাপচা পূরণ করুন এবং গেট অথরাইজেশন পিন ক্লিক করুন। মোবাইলে প্রাপ্ত ওটিপি প্রবেশ করুন এবং এটা যাচাই করুন। এর পরে UAN সক্রিয় হবে এবং ব্যবহারকারী আইডি এবং পাসওয়ার্ড পাবেন।


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া