সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ট্রাম্পের নীতিই মানছে ব্রিটেন! পরপর ভারতীয় রেস্তরাঁগুলিতে হানা-ধরপাকড়, সামনে এল আসল কারণ 

Riya Patra | ১১ ফেব্রুয়ারী ২০২৫ ১৬ : ৩৪Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পরেই আমেরিকায় অবৈধভাবে বসবাসকারীদের দেশে পাঠানো হয়েছে। নির্বাচনী প্রচারেই অবৈধ অভিবাসন মোকাবিলার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিবাসন আইন লঙ্ঘন করে যাঁরা আমেরিকায় বসবাস করছিলেন তাঁদেরই নিজেদের দেশে ফেরত পাঠানো হয়েছে। মার্কিন অভিবাসন দপ্তর এই বিষয়টি দেখাশোনা করে। বিভিন্ন কারণে নাগরিকত্ব অবৈধ হতে পারে যেমন, ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া বা ভিসার অপব্যবহার,  অপরাধমূলক কার্যকলাপ ইত্যাদি। আমেরিকা থেকে অবৈধবাসীদের ফিরিয়ে দেওয়ার সময় সোশ্যাল মিডিয়ায় বেশকিছু ছবি, ভিডিও ভাইরাল হয় ব্যাপকহারে। অনেকেই এই সিদ্ধান্তর কড়া সমালোচনা করেন। 

সম্প্রতি যে তথ্য সামনে এসেছে, তাতে অনেকেই প্রশ্ন করছেন, ট্রাম্পএর নীতিতেই কি চলছে স্টার্মার সরকার? কারণ ব্রিটেনে অর্থাৎ কিয়ের স্টার্মারের লেবার সরকারের পুলিশ ইতিমধ্যেই সেখানকার ভারতীয় রেস্তরাঁগুলিতে হানা দিয়েছে। লক্ষ্য সেই একই, অবৈধবাসীদের শণাক্ত করা। ইতিমধ্যে বহুজনকে গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে বলে জানা গিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে। ব্রিটেন প্রশাসন ইতিমধ্যে প্রকাশ্যে এনেছে একটি ভিডিও। সম্ভবত প্রশাসনের পক্ষ থেকে প্রকাশ্যে আনা এটিই প্রথম ভিডিও। একই সঙ্গে জানানো হয়েছে, ব্রিটেনে লেবার সরকারে আসার পর থেকে প্রায় ১৯ হাজার বিদেশী অপরাধী, অবৈধ অভিবাসীদের খোঁজ পেয়েছে এবং অন্যত্র সরিয়েছে।

এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘ইউকে-ওয়াইড ব্লিটজ’। অভিযানে নেমে প্রশাসনিক কর্তারা তল্লাশি চালাচ্ছেন  ভারতীয় রেস্তরাঁ, গাড়ি পরিষ্কার করার দোকান-সহ একাধিক জায়গায়, যেখানে মূলত অভিবাসী কর্মীদের নিয়োগ করা হয়ে থাকে। অভিবাসন আইন এবং এবং অবৈধ অভিবাসী খোঁজে অভিযান প্রসঙ্গে বলতে গিয়ে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী কুপার আগের সরকারকে নিশানা করেছেন। তাঁর মতে বহু জায়গায় অবৈধ অভিবাসী কর্মী-শ্রমিকদের নিয়োগ করা হয়ে থাকে। তাঁদের শোষণ করা হয়। বৈধ পরিচয়পত্র নেই এমন শ্রমিক-কর্মীদের নিয়োগ করার অভিযোগে ব্রিটেন প্রশাসন ইতিমধ্যে বহু সংস্থা, নিয়োগকর্তাদের নোটিস পাঠিয়েছে। জানুয়ারি মাসেই প্রায় হাজার জায়গায় হানা দিয়েছে পুলিশ। গ্রেপ্তার বহু। স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, গতমাসে অন্তত ৮২৮জায়গায় হানা চলেছে, যা ২০২৪-এর জানুয়ারির তুলনায় ৪৮ শতাংশ বেড়েছে। গ্রেপ্তারিও গতবছরের তুলনায় ৭৩ শতাংশ বেড়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া