শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মাঘী পূর্ণিমায় মহাকুম্ভে যাবেন? মেনে চলতে হবে এই নয়া বিধিনিষেধ, অন্যথায় বড় বিপদ

Kaushik Roy | ১১ ফেব্রুয়ারী ২০২৫ ১৬ : ৩৩Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: মহাকুম্ভের পরবর্তী শাহী স্নানের দিন মাঘী পূর্ণিমার আগে নতুন বিধিনিষেধ জারি করল প্রয়াগরাজ প্রশাসন। ১৪৪ বছর পর বিশেষ তিথিতে প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা। দেড় মাসের এই মেলায় বিশেষ কয়েকটি স্নানের দিন রয়েছে যার মধ্যে একটি মাঘী পূর্ণিমা। এই বিশেষ দিনে কোটি কোটি ভক্ত শাহী স্নান করতে আসতে পারেন মহাকুম্ভে। এমনটা আগে থেকে আশা করেই প্রয়াগরাজ প্রশাসনের তরফে শহরে যান চলাচলের ওপর কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে। 

 

উল্লেখ্য, জানুয়ারি মাসের ২৯ তারিখে দ্বিতীয় শাহী স্নানের সময় পদপিষ্ট হয়ে অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছিলেন। সেই দুর্ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সে কারণে নেওয়া হয়েছে আগাম সতর্কতা। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার ভোর ৪টে থেকে কুম্ভমেলা চত্বর সম্পূর্ণ যানবাহনমুক্ত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে। যা বিকেল ৫টা থেকে গোটা শহরে কার্যকর হবে। বিভিন্ন রাস্তা ধরে আসা ভক্তদের জন্য আলাদা আলাদা পার্কিং জোন নির্ধারিত হয়েছে যেখানে গাড়ি রাখতে হবে তাঁদের। জানা গিয়েছে, শাহী স্নানের পর ভক্তরা যতক্ষণ না মেলা চত্বর ছাড়বেন অর্থাৎ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

 

তবে জরুরি পরিষেবা ও প্রয়োজনীয় যানবাহন চালানো যাবে বলে জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, যাঁরা নির্দিষ্ট সময়ের জন্য প্রয়াগরাজে রয়েছেন তাঁদের যানবাহনের ওপরও এই বিধিনিষেধ প্রযোজ্য। সোমবার রাতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুলিশ ও পৌর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং মাঘী পূর্ণিমার স্নানের প্রস্তুতি খতিয়ে দেখেন। জানান, রাস্তার ওপর যাতে কোনোভাবেই দীর্ঘ যানজট তৈরি না হয়। ট্রাফিক সমস্যা সবার আগে আটকাতে হবে।

 

মনে করা হচ্ছে, মাঘী পূর্ণিমার আগে ট্রাফিক বিধিনিষেধ জারি করার মূল কারণ জানুয়ারির ২৯ তারিখে মৌনি অমাবস্যার দিন দ্বিতীয় শাহী স্নানের সময় মর্মান্তিক পদপিষ্টের ঘটনা। সরকারি তথ্য অনুযায়ী, ওই দুর্ঘটনায় অন্তত প্রাণ হারিয়েছেন ৩০ জন। প্রায় ৬০ জনের আহত হওয়ার খবর মিলেছে। প্রসঙ্গত, বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনসমাগম হিসেবে পরিচিত মহাকুম্ভ শুরু হয়েছে ১৩ জানুয়ারি। চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া