সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ঘোর শঙ্কায় বেজিং, চ্যালেঞ্জের সম্মুখীন চিনের অর্থনৈতিক বৃদ্ধি! নেপথ্যের কারণ কী?

RD | ১০ ফেব্রুয়ারী ২০২৫ ০৪ : ২৮Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: চিনের গত কয়েক বছর ধরেই বিয়ের হার কমছে। নিম্মুখী জন্মহার-ও। সেদেশের অসামরিক মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, ২০২৪ সালে বিবাহ নথিভুক্তকরণ ২০ শতাংশ হ্রাস পেয়েছে। মাত্র ৬.১ মিলিয়ন দম্পতি বিয়ে করেছেন। যা ২০২৩ সালে ছিল ৭.৬৮ মিলিয়ন। ফলে ঘোর শঙ্কায় বেজিং। চিনা করুণ প্রজন্মের বিয়ের প্রতি আগ্রহ বাড়াতে রাষ্ট্র কর্তৃপক্ষ ইতিমধ্যেই নগদ অর্থ, অতিরিক্ত ছুটি ও নানা সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছে। জন্মহার বাড়াতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে 'বিয়ে' ও 'প্রেম' বিষয়ক কোর্স চালুর চিন্তাভাবনাও করা হয়েছে। কিন্তু চোকে পড়ার মত অগ্রগতি কিছু দেখা যায়নি। চিনে তরুণ প্রজন্মের বিয়ের প্রতি অনীহা সেদেশের অর্থনৈতিক বৃদ্ধিকেও চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়েছে। 

উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের জনসংখ্যাবিদ ই ফুক্সিয়ান বিয়ের সংখ্য়ার এই পতনকে 'অভূতপূর্ব' বলে বর্ণনা করেছেন। ২০২০ সালে কোভিড-১৯ মহামারীর সময় বিবাহ মাত্র ১২.২ শতাংশ হ্রাস পেয়েছে। যা বর্তমানে ২০ শতাংশের উপর। ফুক্সিয়ান আরও উল্লেখ করেছেন যে, ২০১৩ সালে চিনে বিবাহের সংখ্যা রেকর্ড করা হয়েছিল ১ কোটি ৩৪ লক্ষ। বর্তমানে সেই অঙ্কটা অর্ধেকেরও কম। যদি এই প্রবণতা অব্যহত থাকে, তাহলে ফুক্সিয়ানের সতর্কবাণী যে 'চিন সরকারের রাজনৈতিক ও অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষা তাঁর জনসংখ্যাগত অস্থিরতার কারণে ধ্বংস হয়ে যাবে।'

বিশ্বের সর্ববহৎ জনসংক্যার দেশ চিনেক্রমশ বয়স্কদের সংখ্যা বাড়ছে। সে দেশের ৩০ কোটি নাগরিক আগামী দশকে অবসর গ্রহণের পথে পা বাড়াবে। এ দিকে জন্মহার কয়েক দশক ধরে হ্রাস পাচ্ছে। মূলত ১৯৮০ থেকে ২০১৫ সাল পর্যন্ত দেশটির এক সন্তান নীতি এবং দ্রুত নগরায়নের কারণে এই পরিস্থিতি বলে মনে করা হচ্ছে। এই জরুরি উদ্বেগ মোকাবিলায় রাষ্ট্রীয় কর্তৃপক্ষ বিবাহ এবং সন্তান ধারণকে উৎসাহিত করতে বিভিন্ন ব্যবস্থা বাস্তবায়ন করেছে।

জন্মহার বাড়াতে গত বছর চিন সেদেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ‘বিয়ে’ ও ‘প্রেম’-বিষয়ক কোর্স চালুর প্রস্তাব দিয়েছে। গত নভেম্বরে, রাষ্ট্র স্থানীয় সরকারগুলিকে জনসংখ্যা সংকট সমাধান, সঠিক বয়সে সন্তান ধারণ এবং বিবাহের প্রতি আস্থা বৃদ্ধির জন্য নানা পদক্ষেপ করতে অর্থ বরাদ্দ করার নির্দেশ দিয়েছে। এই প্রচেষ্টা সত্ত্বেও, চিনে জন্মহার উদ্বেগ বাড়াচ্ছে। মহামারীজনিত স্থবিরতার পরে ২০২৪ সালে চিনে জন্মহার সামান্য বৃদ্ধি পেয়েছে, কারণ ২০২৪ সাল ছিল ড্রাগনের। চিনা রাশিচক্রের বছর অনুসারে ওই বছর জন্ম নেওয়া শিশুদের উচ্চাকাঙ্ক্ষী এবং প্রচুর ভাগ্যবান বলে মনে করা হয়। তবে, তা খুব আশাব্যঞ্জক নয়।

তথ্য থেকে আরও জানা গিয়েছে যে, বিবাহবিচ্ছেদের আবেদনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, গত বছর ২.৬ মিলিয়নেরও বেশি দম্পতি বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন, যা ২০২৩ সালের তুলনায় ১.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চিন যখন তার জনসংখ্যাগত চ্যালেঞ্জগুলির সঙ্গে লড়াই করছে, তখন রাষ্ট্রীয় কর্তৃপক্ষ তরুণ প্রজন্মের মধ্যে বিয়ে, সন্তান ধারণ এবং পারিবারিক মূল্যবোধ প্রচারের ক্ষেত্রে একটি কঠিন লড়াইয়ের মুখোমুখি হয়েছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া