শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১০ ফেব্রুয়ারী ২০২৫ ০১ : ০৮Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: প্রয়াগরাজে মহাকুম্ভে স্নান সারলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর আগে স্নানে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী-সহ রাজনৈতিক ও প্রশাসনিক মহলের হেভিওয়েটরা। এ বার সেই তালিকায় যুক্ত হলেন রাষ্ট্রপতিও। সোমবার তিনি প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে স্নান সারেন। দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রাজেন্দ্রপ্রসাদের পর এই প্রথম ত্রিবেণী সঙ্গমে স্নান সারলেন দেশের কোনও রাষ্ট্রপতি। এ বারে দেড়মাস ধরে চলছে বিরল যোগের মহাকুম্ভ মেলা।
সেখানে দেশের নানাপ্রান্তের ভিআইপি, সেলেব্রিটিরা মাঝে মাঝেই উপস্থিত হয়েছেন। পুণ্যলাভের আশায় লক্ষ-লক্ষ মানুষ রোজ জলে ডুব দিচ্ছেন। সেখানেই বেশ কয়েকদিন আগে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার সকালে একই স্থানে স্নানের উদ্দেশ্যে আসেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল ও সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য়নাথ। রাষ্ট্রপতি উপস্থিত হওয়ায় কুম্ভমেলা চত্বর কার্যত কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়।
সেই কড়া নিরাপত্তার বেষ্টনীতেই স্নান সারেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে প্রয়াগরাজে কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি করেছিল উত্তরপ্রদেশ প্রশাসন। স্নান সেরে ফের দিল্লির পথে রওনা দেন তিনি। তবে এদিন মেলা চত্বর নিরাপত্তার ঘেরাটোপে থাকায় প্রবল যানজটের মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। জানা গিয়েছে, মেলার প্রায় ৩০০ কিলোমিটার দূর পর্যন্ত ট্রাফিক জ্যাম ছিল এদিন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?