শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১০ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ৫৮Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: সুপ্রিম কোর্ট জলাতঙ্ক রোগীদের জন্য স্বেচ্ছামৃত্যুর অধিকার আবেদনের শুনানি করতে সম্মত হয়েছে। ২০১৯ সালে দিল্লি হাইকোর্টের রায় পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছেন দেশের শীর্ষ আদালতের বিচারপতি বিআর গাভাই ও কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ। অল ক্রিয়েচারস গ্রেট অ্যান্ড স্মল নামে একটি বেসরকারি সংস্থা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এই মামলাটি উত্থাপন করেছে। মামলাকারী সংস্থার যুক্তি, জলাতঙ্ককে একটি ব্যতিক্রমী রোগ হিসাবে দেখা উচিত কারণ এই রোগে মৃত্যুর হার ১০০ শতাংশ এবং নিদারুন যন্ত্রণা।
সোমবার মামলার শুনানি চলাকালীন বিচারপতি বি আর গাভাই এবং কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ জানিয়েছে, "আমরা দুই সপ্তাহ পরেএই আবেদনের শুনানি করব।" এর আগে ২০২০ সালে, শীর্ষ আদালত কেন্দ্রকে নোটিশ পাঠায় এবং ২০১৯ সালে দায়ের করা আবেদনের উপর স্বাস্থ্য ও পরিবেশ মন্ত্রণালয়ের থেকে জবাব চেয়েছিল। সোমবার মামলাকারীর আইনজীবী আদালতে জানান, ২০১৮ সালে কেন্দ্র এ বিষয়ে একটি পাল্টা হলফনামা দাখিল করেছিল। এরপরই আগামী দুই সপ্তাহের মধ্যে আবেদনের শুনানি হবে বলে জানানো হয়েছে।
মৃত্যুর অধিকার জীবনের অধিকারের অংশ, ২০১৮ সালে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই স্বীকৃতি দিয়েছিল। পরোক্ষ ইচ্ছামৃত্যুকে বৈধতা দেয়। কিন্তু জলাতঙ্ক রোগীদের জন্য যাতে ব্যতিক্রমী কোনও পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে অনুরোধ জানিয়েছিল। কারণ হিসাবে জানানো হয়, জলাতঙ্কে মৃত্যুর হার ১০০ শতাংশ, এটা অন্যান্য রোগের তুলনায় অনেক যন্ত্রণাদায়ক। তবে শীর্ষ আদালত জানিয়েছিল যে, রোগী চাইলেই স্বেচ্ছামৃত্যু পাবেন না। নিয়ম অনুসারে, দু'টি মেডিক্যাল পর্যবেক্ষণের পরই এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
বলা হয়, প্রথমে তিনজন চিকিৎসকের প্রাইমারি বোর্ড রোগীকে দেখবেন। তারপর যদি রোগীর বেঁচে থাকার কোনরকমের সম্ভাবনা না থাকে তাহলে শুরু হবে দ্বিতীয় পর্যায়ের পর্যালোচনা। সেখানেই দ্বিতীয় মেডিক্যাল বোর্ডে থাকবেন আরও তিনজন চিকিৎসক এবং একজন সরকারি চিকিৎসক। সেই দুটি রিপোর্ট আদালতে জমা দিতে হবে। তারপর খতিয়ে দেখে সব সিদ্ধান্ত হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?