রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১০ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ৫৩Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: চুলের স্বাস্থ্যের জন্য তেল মাখা জরুরি। সেই কোন কাল থেকে মা-ঠাকুমারা চুলে তেল মাখার পরামর্শ দিয়ে আসছেন। তাই যুগ যুগ ধরে চুলের ঘরোয়া রূপটানে তেলই সবার আগে জায়গা পেয়েছে। কিন্তু সত্যি কি চুলে তেল মাখলে লাভ হয়! অনেক চিকিৎসক এবং বিশেষজ্ঞদের মতে, চুলের জন্য তেল ক্ষতিকারক। তেল চুলের উপকারের বদলে ক্ষতি করে, এই ধারণা কি আদৌ সত্যি? আসুন জেনে নেওয়া যাক-
চুলের নানা সমস্যা মেটাতে অনেকেই প্রাকৃতিক তেল ব্যবহার করেন। বিশেষ করে নারকেল তেল, আর্গন অয়েল, অলিভ অয়েলের গুরুত্ব এক্ষেত্রে সবচেয়ে বেশি। এসব তেলে এমন কিছু গুণ রয়েছে, যা চুলের বেশ কিছু সমস্যাকে নিয়ন্ত্রণে রাখে। তেল মাখলে চুলের উপরে আর্দ্রতার এক স্তর গঠন হয়। ফলে চুল সহজেই রুক্ষ-শুষ্ক হয়ে যায় না। নিয়মিত তেল মাখলে চুল হয় মজবুত। তাই সহজে ভেঙে যায় না। ডগা চেরা চুলের সমস্যাও নিয়ন্ত্রণে চলে আসে। অনেকে মনে করেন, তেল মাখলে চুলের তাড়াতাড়ি বাড়ে। যদিও এর সপক্ষে বিশেষ কোনও বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। তবে রোজমেরি অয়েল চুলের বৃদ্ধিতে সাহায্য করে বলে উল্লেখ মিলেছে এক গবেষণায়।
তেলের বেশ কিছু উপকারিতা রয়েছে ঠিকই। কিন্তু বিশেষজ্ঞদের একাংশের মতে, নিয়মিত তেল মাখলে স্ক্যাল্পের রন্ধ্রগুলি বদ্ধ হয়ে যায়। সেখানে তেল জমে সংক্রমণের আশঙ্কাও বাড়ে। এছাড়াও মৃত কোষ, ধুলো-ময়লা পুরু হয়ে অন্যান্য সমস্যা বাড়িয়ে দিতে পারে। খুশকি, চুল পড়ার সমস্যা বাড়তে পারে।
আসলে তেল ভারী হওয়ার কারণে চুলের উপরে চেপে বসে। হেয়ার অয়েল উপকারী হলেও তা সকলের জন্য নয়। বিশেষ করে স্ক্যাল্প তৈলাক্ত হলে তেল মাখলে আরও বেশি ক্ষতি হতে পারে। তাই চুলের ধরন বুঝে তেল ব্যবহার করাই হবে বুদ্ধিমানের কাজ। আর অবশ্যই জানতে হবে তেল মালিশের সঠিক নিয়ম। মাথায় তেল কখনও গায়ের জোরে ঘষার প্রয়োজন নেই। হালকা হাতে মিনিট দশেক ম্যাসাজ করুন। তাতে রক্ত সঞ্চালন ভাল হয়। চুলের ফলিকলে পুষ্টি পৌঁছয়। তেল মাখার নির্দিষ্ট সময় পরে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। চুলের আর্দ্রতা বজায় রাখতে হলে কন্ডিশনার ব্যবহার করাও জরুরি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?