শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১০ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ৩০Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: আগের নির্বাচনের মতোই এবারেও আইপ্যাকের সঙ্গে চুক্তি করেছিল কেজরিওয়ালের দল আপ। কিন্তু চুক্তি করলেও, ফলাফল আগের বারের মতো হল না। দিল্লিতে ধরাশায়ী আপ। বিজেপির সঙ্গে আসন সংখ্যার ফারাক বিস্তর এবং অবশ্যই ফারাক ভোটের শতাংশে। যদিও এই মুহূর্তে আই প্যাকের কৌশল সাজান না প্রশান্ত কিশোর। তিনি এখন ব্যস্ত তাঁর নতুন রাজনৈতিক দল জন সূরজ নিয়ে। তবে কেজরির হার নিয়ে কিশোর কী বলছেন সেদিকে নজর ছিল সব পক্ষের।
কী বলছেন প্রশান্ত কিশোর? কোন কারণে ৬২ থেকে ২২-এ নেমে এল কেজরির দল? কিশোরের মতে, কেজরি সবথেকে বড় ভুল করেছিলেন গ্রেপ্তার হওয়ার সময়। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তারির পরেই তাঁর মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানো উচিত ছিল বলে মনে করছেন তিনি।
অরবিন্দ কেজরিওয়াল স্বাধীন ভারতের প্রথম মুখ্যমন্ত্রী, যিনি এই পদে থাকাকালীন গ্রেপ্তার হয়েছিলেন। জেল থেকেই সরকার চালিয়েছিলেন তিনি। জেল-মুক্তির পর সরে দাঁড়ান মুখ্যমন্ত্রীর পদ থেকে। তাঁর জায়গায় দিল্লির মসনদে বসেন অতিশী। কেজরিওয়াল বলেছিলেন, পুনরায় জনগনের আস্থা জিতে তিনি মুখ্যমন্ত্রীর পদে বসবেন।
প্রশান্ত কিশোরের মতে, জেলে যাওয়ার সময় মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা না দেওয়া, আর নির্বাচনের ঠিক আগে অন্য কাউকে মুখ্যমন্ত্রী পদে বসানো, কোনওটাই সঠিক সিদ্ধান্ত ছিল না। সর্বভারতীয় সংবাদ সংস্থায় দেওয়া এক সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেছেন, একাধিক পদপক্ষেপে পরপর কেজরিওয়ালের অস্থির রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি সামনে আসে।
দিল্লিতে ঐতিহাসিক জয়ের পর বিজেপির কার ভাগ্যে শিকে ছিঁড়বে, কে হবেন মুখ্যমন্ত্রী? তা নিয়ে রাজধানীজুড়ে নানা জল্পনা। গেরুয়া দলের একাংশ নিশ্চিত যে, নয়াদিল্লি আসনে কেজিওয়ালকে হারানোয় পরবেশ ভার্মাকেই উপহার হিসাবে মুখ্যমন্ত্রীর কুর্সি দেবে নেতৃত্ব। কিন্তু, এখনও কিছু চূড়ান্ত হয়নি। বিজেপির একটি সূত্রের ইঙ্গিত যে, মুখ্যমন্ত্রী করা হতে পারে কোনও মহিলা বিধায়ককেও। এক্ষেত্রে অগ্রাধিকার পাবেন বিরাট ব্যবধানে জয়ী মহিলা প্রার্থীরা। এছাড়াও, উপ-মুখ্যমন্ত্রী পদ থাকবে। দুর্নাম ঘোচাতে দিল্লির নতুন মন্ত্রিসভায় নারী ও দলিতদের প্রতিনিধিত্ব থাকবে বলে মনে করা হচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?