শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ১০ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ১৬Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: মহাকুম্ভে যাতায়াতের পথে ফের দুর্ঘটনা। এই দুর্ঘটনায় প্রায় চল্লিশজন নেপালি তীর্থযাত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার।
পশ্চিম নেপালে মহাকুম্ভের জন্য প্রয়াগরাজের দিকে যাচ্ছিল একটি বাস। হঠাৎই দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। কাঠমান্ডু থেকে প্রায় ৫০০ কিলোমিটার পশ্চিমে সুরখেত জেলার ভেড়িগঙ্গা পৌরসভার বাবাই এলাকায় বিকেল ৫.৩০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। ভয়ংকর এই ঘটনায় প্রায় চল্লিশজন নেপালি তীর্থযাত্রী আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, ৪০ জন যাত্রী বহনকারী ওই বাসটি কর্ণালি প্রদেশের সুরখেত থেকে মহাকুম্ভ মেলায় অংশ নিতে প্রয়াগরাজের দিকে যাচ্ছিল, তখনই দুর্ঘটনাটি ঘটে। পাশাপাশি জানা গিয়েছে, নেপাল পুলিশকর্মী এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চালিয়েছেন এবং আহতদের চিকিৎসার জন্য কোহালপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ছয় যাত্রীর অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, কী কারণে দুর্ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত করা হচ্ছে।
এর আগে রোববার প্রয়াগরাজের ১৯ নম্বর সেক্টরের 'কল্পবাসী' তাঁবুতে আগুন লেগেছে়। গ্যাস সিলিন্ডার লিক করার ফলেই ঘটে এই মারাত্মক দুর্ঘটনা। ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় দমকল বাহিনী। তৎপরতায় ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ দিনের অগ্নি সংযোগের ঘটনায় অবশ্য কোনও হতাহতের খবর নেই। এছাড়া, গত ৭ ফেব্রুয়ারি, মহাকুম্ভের সেক্টর ১৮-এ ইসকন ক্যাম্পে আগুন লাগে। প্রায় ২০টি তাঁবু পুড়ে গিয়েছিল। সেই আতঙ্ক কাটার আগেই ফের লাগে আগুন, চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এছাড়াও, মহাকুম্ভে ১৯ জানুয়ারি সেক্টর ১৯-এ সিলিন্ডার ফেটে আগুন লাগে। ২৫ জানুয়ারি সেক্টর ২-এ দুটি গাড়িতে আগুন লাগে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?