শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১০ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ০৪Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: দিল্লিতে ঐতিহাসিক জয়ের পর বিজেপির কার ভাগ্যে শিকে ছিঁড়বে, কে হবেন মুখ্যমন্ত্রী? তা নিয়ে রাজধানীজুড়ে নানা জল্পনা। গেরুয়া দলের একাংশ নিশ্চিৎ যে, নতুনদিল্লি আসনে কেজিওয়ালকে হারানোয় পরবেশ ভার্মাকেই উপহার হিসাবে মুখ্যমন্ত্রীর কুর্সি দেবে নেতৃত্ব। কিন্তু, এখনও কিছু চূড়ান্ত হয়নি। বিজেপির একটি সূত্রের ইঙ্গিত যে, মুখ্যমন্ত্রী করা হতে পারে কোনও মহিলা বিধায়ককেও। এক্ষেত্রে অগ্রাধিকার পাবেন বিরাট ব্যবধানে জয়ী মহিলা প্রার্থীরা। এছাড়াও, উপ-মুখ্যমন্ত্রী পদ থাকবে। দুর্নাম ঘোচাতে দিল্লির নতুন মন্ত্রিসভায় নারী ও দলিতদের প্রতিনিধিত্ব থাকবে।
বিজেপির কোন কোন মহিলা বিধায়ক পরবেশ ভার্মার সামনে চ্যালেঞ্জ? পদ্ম শিবির সূত্রে খবর, বিজেপির চারজন মহিলা বিধায়ক উল্লেখযোগ্য ব্যবধানে জয়ী হয়েছেন। এঁদের মধ্যে সবার আগে রয়েছেন শালিমার বাগে ৬৮,২০০ ভোট পেয়ে জয়ী বিজেপি প্রার্থী রেখা গুপ্তা। আপের বন্দনা কুমারীকে, রেখা ২৯,৫৯৫ ভোটের ব্যবধানে হারিয়েছেন। বিজেপি প্রার্থী নীলম পেহলওয়ান নাজাফগড় আসন থেকে ১,০১,৭০৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন এবং আপের তরুণ কুমারকে ২৯,০০৯ ভোটে পরাজিত করেন। উজিরপুর আসন থেকে ৫৪,৭২১ ভোট পেয়ে বিজয়ী গেরুয়া দলের পুনম শর্মা। তিনি আপের রাজেশ গুপ্তকে ১১,৪২৫ ভোটে পরাজিত করেন। গ্রেটার কৈলাস আসন থেকে শিখা রায় ৪৯,৫৯৪ ভোট পেয়ে জয়ী হন। শিখা হেভিওয়েট সৌরভ ভরদ্বাজকে ৩,১৮৮ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
যদিও দলের একাংশ মনে করেন পরবেশ ভার্মাই দিল্লির মুখ্যমন্ত্রীর কুর্সির একমাত্র দাবিদার। কারণ তিনি 'জায়ান্ট কিলার'। হারয়েছেন আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্তী তথা প্রাক্তম মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। আপ সুপ্রিমো ওই কেন্দ্রে ২০১৩ সাল থেকে জয়ী ছিলেন। ফলে অনেকেই মনে করেন যে, পরবেশ ভার্মার জয়- দিল্লিতে আপের আধিপত্যের প্রতীকী অবসানের প্রতীক।
২৭ বছর পর জাতীয় রাজধানী দিল্লিতে বিজেপি ক্ষমতায় দখল করেছে। যা দলের অন্দরে মুখ্যমন্ত্রী পদের জন্য লড়াইকে আরও তীব্র করেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?