রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

how to clean your teeth by using homely tips lif

লাইফস্টাইল | হাজার মেজেও উঠছে না দাঁতের দাগ? তিন ঘরোয়া টোটকায় মিলতে পারে সমাধান

নিজস্ব সংবাদদাতা | ১০ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ৫৫Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: দাঁত থাকতে দাঁতের মর্ম না বোঝা লোকের অভাব নেই। পান, গুটখা, খৈনির মতো হরেক রকমের নেশা দাঁতের সবচেয়ে বড় শত্রু। এই ধরনের খাবার দাঁতের সাদা ভাব কেড়ে নেয়। কখনও কখনও আবার রোজকার ব্যবহারের জলে আয়রন থাকলেও দাঁত লালচে হয়ে যায়। সামনের মানুষটির দাঁত যদি অপরিষ্কার হয় তাহলে অনেক সময় কথোপকথনের আগ্রহও হারিয়ে যেতে পারে। ফলে বিঘ্নিত হতে পারে প্রেমজীবনও। কাজেই দাঁত ঝকঝকে রাখা চাইই চাই। রইল এমন তিন ঘরোয়া কৌশলের সন্ধান যা খুব সহজেই দাঁতের লাল-কালো দাগ থেকে দিতে পারে মুক্তি।

১. বেকিং সোডা: বেকিং সোডা দাঁতের দাগ তোলার ক্ষেত্রে ম্যাজিকের মতো কাজ করতে পারে। বিশেষ করে দাঁতের ওপরের স্তর থেকে গুটখা, খৈনির লালচে দাগ তুলতে এবং দাঁতকে সাদা করতে এর জুড়ি মেলা ভার। প্রথমে সামান্য বেকিং সোডার সঙ্গে অল্প জল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এরপর সেই পেস্ট দিয়ে ২-৩ মিনিট ধরে দাঁত ঘষুন। পরিষ্কার জল দিয়ে মুখ ভালভাবে কুলকুচি করে নিন। তবে, এটি বেশি ব্যবহার করলে দাঁতের এনামেল ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই এই মিশ্রণ সপ্তাহে এক বা দুইবার-এর বেশি ব্যবহার করা উচিত নয়।
২. লেবুর রস: লেবুর রসে সাইট্রিক অ্যাসিড থাকে, এই অ্যাসিড দাঁতের দাগ তুলতে সাহায্য করে। সরাসরি একটি লেবুর রস বার করে তা দিয়ে দাঁত ঘষতে পারেন অথবা লেবুর রসের সঙ্গে অল্প জল মিশিয়ে কুলকুচি করতে পারেন। তবে, লেবুর রস অ্যাসিডিক হওয়ায় এটি বেশি ব্যবহার করলে দাঁতের এনামেল ক্ষয় হতে পারে, তাই এটিও সপ্তাহে একবার বা দুইবার ব্যবহার করাই ভাল।
৩. নারকেল তেল: নারকেল তেল দাঁতের জন্য খুবই উপকারী। এটি দাঁতের দাগ তুলতে এবং মুখের ব্যাকটেরিয়া কমাতে সাহায্য করে। প্রতিদিন সকালে নারকেল তেল দিয়ে কুলকুচি করতে পারেন। নারকেল তেল কিছুটা প্রাকৃতিক মাউথ ওয়াশ-এর মতো কাজ করে। এক টেবিল চামচ নারকেল তেল মুখে নিয়ে ১০-১৫ মিনিট ধরে কুলকুচি করুন এবং তারপর ফেলে দিন। এরপর জল দিয়ে মুখ ভালভাবে ধুয়ে ফেলুন।

তবে, যদি আপনার দাঁতে খুব বেশি দাগ থাকে বা অন্য কোনও সমস্যা থাকে, তাহলে অবশ্যই একজন দন্ত বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া