শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১০ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ২৯Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: সোমবার প্যারিসের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী। ১৩ তারিখ প্যারিস থেকে যাবেন আমেরিকায়। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম 'বন্ধু'র আমন্ত্রণে মোদি যাচ্ছেন সেখানে। এ দিন নয়াদিল্লি থেকে প্যারিসের উদ্দেশে রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী এক বার্তায় ট্রাম্পের প্রথম মেয়াদের কথা স্মরণ করিয়েছেন। জানিয়েছেন যে, তিনি তাঁর 'বন্ধু' তথা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাঁর মার্কিন সফর ট্রাম্পের প্রথম মেয়াদে দ্বিপাক্ষিক সহযোগিতার সাফল্যকে আরও এগিয়ে নেওয়ার একটি সুযোগ করে দেবে।
প্রধানমন্ত্রী মোদি আজ থেকে তিন দিনের সফরে ফ্রান্স যাচ্ছেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এআই অ্যাকশন সম্মেলনে সহ-সভাপতিত্ব করবেন। এরপর তিনি মার্কিন যুক্তরাষ্ট্র যাবেন।
বিবৃতিতে প্রধানমন্ত্রী জানিয়েছেন, "ফ্রান্স থেকে, আমি (নরেন্দ্র মোদি) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে দুই দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাব। আমি আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। জানুয়ারিতে তাঁর ঐতিহাসিক নির্বাচনী জয় এবং শপথ গ্রহণের পর এটি আমাদের প্রথম বৈঠক হলেও, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আগে থেকেই কৌশলগত সম্পর্ক রয়েছে। যা পোক্তভাবে গড়ে তুলতে ট্রাম্পের প্রথম মেয়াদের স্মৃতি খুবই গুরুত্বপূর্ণ ছিল। সেই ধারাই ফের এগিয়ে যাওয়ার সুযোগ এসেছে।"
প্রধানমন্ত্রীর দাবি তাঁর মার্কিন যুক্তরাষ্ট্র সফর প্রযুক্তি, বাণিজ্য, প্রতিরক্ষা এবং জ্বালানি-সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও গভীর করার জন্য একটি এজেন্ডা তৈরির সুযোগ। তিনি বলেন, "এই সফর তাঁর (প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প) প্রথম মেয়াদে আমাদের সহযোগিতার সাফল্যের উপর ভিত্তি করে গড়ে তোলার এবং প্রযুক্তি, বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি এবং সরবরাহকে আরও উন্নত ও গভীর করার জন্য একটি এজেন্ডা তৈরির সুযোগ হবে। আমরা আমাদের দুই দেশের জনগণের পারস্পরিক সুবিধার জন্য একসঙ্গে কাজ করব এবং বিশ্বের জন্য একটি উন্নত ভবিষ্যত গঠন করব।"
ওয়াশিংটনে, প্রধানমন্ত্রী মোদি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং ব্যবসায়ী নেতা এবং ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন।
তবে মনে করা হচ্ছে ট্রাম্পের শুল্ক নীতি থেকে ভারতকে রক্ষা করাই প্রধানমন্ত্রীর এবারের মার্কিন সফরের অন্যতম লক্ষ্য। প্রধানমন্ত্রী আমেরিকা রওনা হওয়ার আগেই বেশ কিছু মার্কিন পণ্যের উপর শুল্ক কমিয়ে দিয়েছে ভারত। আবার মোদী পৌঁছানোর আগে ইস্পাতের উপর চড়া হারে শুল্ক চাপিয়েছে আমেরিকা। ফলে দপুই রাষ্ট্র নেতার শুল্ক নিয়ে আলোচনা হতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?