শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | শিশমহল বিতর্কে জেরবার কেজরিওয়াল, বিজেপির মুখ্যমন্ত্রী কি এড়িয়ে যাবেন বাসভবন?

Riya Patra | ১০ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ৫২Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: কেজরিওয়ালের হ্যাট্রিক করা হল না। দেশের রাজধানীতে তৃতীয় দফায় ফেরার আগেই, ধরাশায়ী আম আদমি পার্টি। ২৭ বছর পর রাজধানীতে বিজেপি। আভাস যে একেবারেই পাওয়া যায়নি আগে, তেমনটা নয়। লোকসভা ভোটে দিল্লিতে বিজেপির ফলাফল দেখে আন্দাজ করা গিয়েছিল কিছুটা। আপ-এর হারের কারণ হিসেবে অনেকে বলছেন দুর্নীতি, অনেকে বলছেন শিশমহলের কথা। দুর্নীতির মামলায় অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে ফিরে আসার পরেও, শিশমহল বিতর্কে জেরবার ছিলেন। বিজেপির অভিযোগ, জনগণের টাকা বাসভবনের সজ্জায় খরচ করেছেন কেজরি।


প্রশ্ন ছিল, বিজেপির মুখ্যমন্ত্রী কি থাকবেন শিশমহলে? সূত্রের খবর, বিজেপির পক্ষ থেকে যিনি মুখ্যমন্ত্রী পদে বসবেন, তিনি নাকি সিভিল লাইনসের ফ্ল্যাগস্টাফ রোডের বাংলো শিশমহলে থাকবেন না। 


মুখ্যমন্ত্রী পদের মুখ ঘোষণা না করেই দিল্লির নির্বাচনে লড়াই করেছিল বিজেপি। ২৭ বছর পর মিলেছে ঐতিহাসিক জয়। কে হবেন মুখ্যমন্ত্রী? তা নিয়ে  গেরুয়া শিবিরের অন্দরেও জোর আলোচনা। মুখ্যমন্ত্রী পদে যোগ্যকে নির্ধারণের জন্য ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। পাঁচজন নেতা মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছেন বলে সূত্রের খবর। 


নতুন দিল্লি আসনে কেজরিওয়ালকে পরাজিত করে 'জায়ান্ট কিলার' হিসেবে আবির্ভূত হওয়া পারভেশ ভার্মা দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী পদের দৌড়ে সবচেয়ে এগিয়ে বলে খবর। এতদিন দিল্লি বিধানসভায় বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব পালনকারী প্রবীণ বিজেপি নেতা বিজেন্দ্র গুপ্ত, রাজ্য সভাপতি এবং  গুরুত্বপূর্ণ ব্রাহ্মণ মুখ সতীশ উপাধ্যায়ও রয়েছেন দৌড়ে। এছাড়াও দিল্লি বিজেপির সাধারণ সম্পাদক আশীষ সুদ এবং বৈশ্য সম্প্রদায়ের একজন শক্তিশালী আরএসএস নেতা জিতেন্দ্র মহাজনও রয়েছেন মুখ্যমন্ত্রীর জন্য আলোচিত পদপ্রার্থী তালিকায়।


বিজেপি সূত্রে খবর, প্রধানমন্ত্রীর বিদেশ সফর থেকে ফিরে আসার পরই দল উপ-রাজ্যপালের কাছে গিয়ে সরকার গঠনের দাবি জানাবে। তারপর হবে শপথগ্রহণ অনুষ্ঠান। দিল্লি বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেব জানিয়েছেন যে, মুখ্যমন্ত্রী নির্বাচনের সিদ্ধান্ত দলের কেন্দ্রীয় নেতৃত্বের হাতে। তিনি শীর্ষ পদে নতুন মুখ আসার সম্ভাবনাও উল্লেখ করেছেন। দিল্লির মুখ্যমন্ত্রী পদের জন্য জাতীয় নেতৃত্ব কোনও মহিলা প্রার্থীর উপর বাজি ধরার সম্ভাবনাও উড়িয়ে দেয়নি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া