রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ১০ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ০৪Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: অফিসে জরুরি মিটিং আছে, সকাল থেকে তৈরি হচ্ছেন। যেই বাড়ির বাইরে পা দিলেন, ঠিক তখনই ফের একবার প্রকৃতির ডাক। সব সেরে অফিস যেতে সেই দেরিই হয়ে গেল। এমন আচমকা মলত্যাগের বেগ আসার অন্যতম মূল কারণ 'ইরিটেবল বাওল সিনড্রোম' বা 'আইবিএস'। এই রোগ আসলে পরিপাকতন্ত্রের সমস্যা। এতে মলত্যাগের প্রবণতায় আকস্মিক পরিবর্তন দেখা যায়। বিশেষত, দুশ্চিন্তা বা উদ্বেগে ভোগা মানুষদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়।
কেন হয় এমন? আসলে আমাদের মস্তিষ্ক বিভিন্ন স্নায়ুদ্বারা খাদ্যনালীর সঙ্গে যুক্ত। তাই মাথায় চাপ পড়লে তার প্রভাব পড়ে পরিপাকতন্ত্রের উপরেও। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, একে ‘গাট-ব্রেন সংযোগ’ বলে। রাগ, দুশ্চিন্তা ও উদ্বেগের মতো একাধিক সমস্যার প্রভাব পড়তে পারে পেটে। দীর্ঘদিন অবহেলা করলে 'ইরিটেবল বাওল সিনড্রোম' দীর্ঘস্থায়ী পেটের গোলযোগ ও আলসারের মতো রোগ ডেকে আনতে পারে। আবার, খাবার খাওয়ার পর যে প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে দিয়ে মল নির্গত হয়, তাকে ‘গ্যাসট্রোকোলিক রিফ্লেক্স’ বলে। পাচিত খাদ্য কোলোনে প্রবেশ করার পর কোলোনের ক্রমাগত সংকোচন হয় এবং মল নির্গত হয়। আইবিএস রোগীদের ক্ষেত্রে খুব অল্পেই এই প্রক্রিয়া চালু হয়ে যায়। ফলে যখন তখন মলত্যাগের বেগ আসে।
কী ভাবে মুক্তি পাবেন এই সমস্যা থেকে?
১. আদা: আদা হজম ক্ষমতা বাড়ায় এবং পেটের গ্যাস কমাতে সাহায্য করে। ফলে আইবিএস-এর লক্ষণগুলি নিয়ন্ত্রণে আদা খুবই কার্যকরী। চাইলে আদা কুচি চিবিয়ে খেতে পারেন কিংবা আদার রস অল্প করে পান করতে পারেন।
২. পুদিনা পাতা: পুদিনা পাতায় মেন্থল নামক একটি উপাদান থাকে, যা পেটের পেশি শিথিল করতে সাহায্য করে। ফলে পেট কামড়ানোর মতো সমস্যা কিছুটা হলেও কমে। পুদিনা পাতার চা খেতে পারেন কিংবা গরম জলে কয়েকটি পুদিনা পাতা ফেলে দিয়ে সেই ভাপ নিতে পারেন।
৩. ফাইবার সমৃদ্ধ খাবার: মাছ মাংস, তেল-মসলা দেওয়া খাবার কিছুটা কমিয়ে ফাইবার সমৃদ্ধ খাবার বেশি করে খান। শাকালু, কলার মতো ফল, সবুজ সবজি বেশি করে খেলে হঠাৎ করে মলত্যাগের বেগ আসার প্রবণতা কমে। ফাইবার হজমক্ষমতা বাড়ায় এবং মলকে নরম করতে সাহায্য করে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ