শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | '২৫ সেকেন্ডে ১৮ বার থাপ্পড়', প্রধান শিক্ষক মারলেন আরেক শিক্ষককে! গুজরাটের স্কুলে তুমুল হইচই

RD | ১০ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ০২Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: স্কুলের মধ্যেই তুমুল মারামারি, তাও আবার দুই শিক্ষকের মধ্যে! প্রধান শিক্ষক মারলেন তাঁরই সহকর্মী বিজ্ঞানের শিক্ষককে। এক-দু'বার নয়। ২৫ সেকেন্ডে ১৮ বার থাপ্পড় মেরেছেন প্রধান শিক্ষক। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই থাপ্পর মারার দৃশ্য। যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে গুজরাটের ভারুচ জেলার নবযুগ স্কুলে। নক্কারজনক এই ঘটনার তদন্ত শুরু করেছে জেলা স্কুল বিভাগ। 

ভাইরাল ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে যে, একটি ঘরের মধ্যে প্রধান শিক্ষক হিতেন্দ্র সিং ঠাকুর তাঁর হকর্মীদের সঙ্গে বসেছিলেন। সেখানে ছিলেন বিজ্ঞানের শিক্ষক রাজেন্দ্র পারমারও। হাই দেখা যায়, প্রদান শিক্ষক দ্রুত বেগে উঠে গিয়ে রাজেন্দ্র পারমারকে টেনে হিঁচড়ে মারছেন। শুরুতেই মাটিতে পড়ে যান রাজেন্দ্র। কিন্তু ছাড়ার পাত্র নন প্রধান শিক্ষক হিতেন্দ্রও। মাটিতে পড়ে যাওয়া রাজেন্দ্রকেই বেধরক মারছেন তিনি। অন্যান্য শিক্ষকরা হিতেন্দ্রকে শান্ত করার চেষ্টা করলেও তা কাজে আসেনি। শেষে প্রদান শিক্ষক গহিতেন্দ্র সিং ঠাকুর ফের নিজের চেয়ারে এসে বসে পড়েন। 

কেন এই দ্বন্দ্ব? হিতেন্দ্র ও রাজেন্দ্র উভয়ই একে অপরকে দুষছেন। প্রধান শিক্ষক হিতেন্দ্র সিং ঠাকুর তাঁর সহকর্মী রাজেন্দ্র, পারমারের বিরুদ্ধে ক্লাসে খারাপ আচরণ এবং পড়ুয়াদের মৌখিক নির্যাতনের অভিযোগ করেছেন। পাল্টা বিজ্ঞানের শিক্ষক রাজেন্দ্র পারমারও অভিযোগ করেছেন যে, স্কুলের সব শিক্ষকদের নিয়ে একটি সভা চলছিল, তার মাঝেই প্রধান শিক্ষক হিতেন্দ্র সিং ঠাকুর রাগের বশে তাঁকে দৈহিক আক্রমণ করেন।

শিক্ষকদের বৈঠক চলাকালীনই হিতেন্দ্র ও রাজেন্দ্র একে অপরকে নিশানা করেন। পারমার দাবি করেন যে, ঠাকুর ছাত্রদের তার পা ম্যাসাজ করাতেন, অন্যদিকে ঠাকুর অভিযোগ করেন যে পারমার ছাত্রদের তার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর, জেলা শিক্ষা আধিকারিক স্বাতিবা রাউল ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। কোনও ব্যবস্থা নেওয়ার আগে একজন শিক্ষা পরিদর্শক ঘটনার রিপোর্ট জমা দেবেন।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া