শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | দিদির বিয়েতে নাচতে নাচতে হঠাৎ মঞ্চে লুটিয়ে পড়লেন বোন, মুহূর্তের মধ্যে মৃত্যু ২৩ বছরের তরুণীর

Pallabi Ghosh | ১০ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ৪৪Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: দিদির বিয়েতে হুল্লোড় করতে করতেই ঘটল বিপত্তি। নাচ করার সময় আচমকা মঞ্চে লুটিয়ে পড়েন বোন। সকলে ভেবেছিলেন, হয়তো পা ফসকে তিনি পড়ে গেছেন। কিছুক্ষণেই সকলে বুঝতে পারেন, তিনি আর সাড়া দিচ্ছেন না। মঞ্চে লুটিয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয়েছে ২৩ বছরের তরুণীর। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে। তরুণীর নাম, পরিণীতা জৈন। তিনি আদতে ইন্দোরের বাসিন্দা। দিন কয়েক আগেই বিদিশায় তুতো দিদির বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন। পরিণীতা এমবিএ-তে স্নাতক ছিলেন। শনিবার বিয়ের অনুষ্ঠানে পরিবারের সঙ্গে যোগ দিয়েছিলেন। 

পরিবার সূত্রে জানা গেছে, সেদিন 'হলদি'র অনুষ্ঠান ছিল। জনপ্রিয় হিন্দি গানের সঙ্গে মঞ্চে নাচ করছিলেন পরিণীতা। আচমকা মঞ্চে ঠাস করে পড়ে যান। সঙ্গে সঙ্গে ছুটে আসেন আত্মীয়রা। পরিবারের একজন সদস্য চিকিৎসক ছিলেন। তিনি প্রথমে সিপিআর দেওয়ার চেষ্টা করেন। তাতে পরিণীতা কোনও সাড়া দেননি। 

তড়িঘড়ি করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে চিকিৎসকরা পরিণীতাকে মৃত বলে ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তরুণীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া পরিবারে। জানা গিয়েছে, ১২ বছর বয়সে তার ভাইও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া