শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১০ ফেব্রুয়ারী ২০২৫ ১৬ : ২০Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: বেতন পাচ্ছেন না খোদ মুখ্যমন্ত্রী। দুই মাস ধরে মাইনে পাচ্ছেন না রাজ্যের প্রায় আট লক্ষ সরকারি কর্মচারি। এর মধ্যে রয়েছেন পাঁচ লক্ষ স্কুলশিক্ষক এবং তিন লক্ষ সরকারি কর্মী। ৫০ হাজার চুক্তিভিত্তিক কর্মীর মাইনেও বাকি রয়েছে।
বিহারে ঘটেছে এমন কাণ্ড। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের পাশাপাশি মন্ত্রী, বিধায়ক, সরকারি আমলা কেউই মাইনে পাচ্ছেন গত দু'মাস ধরে। রাজ্য সরকার সূত্রে খবর, বেতন বণ্টনে নতুন সফটওয়্যার এনেছে বিহার সরকার। সেই ব্যবস্থায় সমস্যার জেরেই বেতন আটকে রয়েছে এত দিন ধরে। গত ৩ জানুয়ারি সরকারি বেতন ব্যবস্থা আরও সুষ্ঠ করার জন্য সিএফএমএস ২.০ নামক নতুন একটি সফটওয়্যার চালু করার হয়। কিন্তু প্রযুক্তিগত সমস্যা দেখা দেওয়ায় বেতন চালু করা যাচ্ছে না।
বিহারের অর্থ দপ্তরের তথ্য অনুযায়ী, প্রতি মাসে বেতন দিতে প্রায় ছয় হাজার কোটি টাকা খরচ হয় সরকারের। কিন্তু এই সমস্যার জেরে পাঁচ লক্ষ স্কুলশিক্ষক এবং তিন লক্ষ সরকারি কর্মীদের বেতন আটকে রয়েছে। ৫০ হাজার চুক্তিভিত্তিক কর্মীর ডিসেম্বর এবং জানুয়ারির মাইনেও বাকি রয়েছে।
বিহার সরকার প্রাথমিকভাবে ২০১৯ সালে আর্থিক ব্যবস্থাপনা সফটওয়্যার চালু করে। নতুন সংস্করণটি বেতনপ্রদান প্রক্রিয়াটিকে আরও উন্নত করবে বলে আশা করা হয়েছিল। কিন্তু পুরনো ব্যবস্থা থেকে সব তথ্য স্থানান্তর করতে গিয়েই প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। এর ফলেই মাইনে দিতে দেরি। উপ-মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী সম্রাট চৌধুরী গত ২৭ ডিসেম্বর জানিয়েছিলেন, কয়েক দিনের মধ্যেই সমস্যার সমাধান হয়নি। কিন্তু তা হয়নি। শুধু বেতনই নয়, বিভিন্ন খাতে টাকা দেওয়ার প্রক্রিয়ায় আটকে গিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?