সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Donald Trump says he will impose 25% tariff on Steel and Aluminium imports gnr

বিদেশ | কানাডা ও মেক্সিকোর উপর আরও চাপ! ইস্পাত ও অ্যালুমিনিয়ামে নতুন শুল্ক ট্রাম্পের

AD | ১০ ফেব্রুয়ারী ২০২৫ ১৪ : ৩৫Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: শুল্কের বোঝা ক্রমশ গ্রাস করবে কানাডা এবং মেক্সিকোকে? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণার পর সেই সম্ভাবনা ক্রমশ প্রবল হচ্ছে। অ্যালুমিনিয়াম এবং ইস্পাতজাত পণ্যের উপর নতুন করে ২৫% হারে কর চাপালেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, সোমবার এই সংক্রান্ত ঘোষণা করবেন। আমেরিকায় ইস্পাত এবং অ্যালুমিনিয়াম সবচেয়ে বেশি আমদানি করা হয় কানাডা এবং মেক্সিকো থেকেই।

রবিবার এনএফএল সুপার বোল-এ যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ''আমেরিকায় সমস্ত ইস্পাত এবং অ্যালুমিনিয়াম পণ্যের আমদানিতে ২৫ শতাংশ শুল্ক নেওয়া হবে। সোমবার হোয়াইট হাউস থেকে এই ঘোষণা করা হবে।'' তিনি আরও বলেন, ''যে সকল দেশ আমেরিকার থেকে চড়া হারে শুল্ক নেবে, তাদের উপরে আমেরিকাও শুল্ক চাপাবে। বাণিজ্যনীতিতে এ ভাবে আনতে হবে।''

দ্বিতীয় বার প্রেসিডেন্ট পদে বসার পর একের পর এক দেশের পণ্যের উপর শুল্ক বসিয়েছেন। অন্যতম দুই বাণিজ্য-সঙ্গী কানাডা এবং মেক্সিকোর উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। পড়শি দেশগুলির পাল্টা হুঁশিয়ারিতে সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন। সরকারি তথ্য অনুযায়ী, কানাডা, ব্রাজিল এবং মেক্সিকো হল আমেরিকায় ইস্পাত আমদানির বৃহত্তম উৎস। তার পরেই রয়েছে দক্ষিণ কোরিয়া এবং ভিয়েতনাম। এদিকে, কানাডা বিশাল মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যালুমিনিয়াম ধাতুর বৃহত্তম সরবরাহকারী। ২০২৪ সালের মোট আমদানির ৭৯ শতাংশ কানাডা থেকেই এসেছে। মেক্সিকো অ্যালুমিনিয়াম স্ক্র্যাপ এবং অ্যালুমিনিয়াম খাদের প্রধান সরবরাহকারী। প্রথমবার প্রেসিডেন্ট আসনে বসে ট্রাম্প ইস্পাতের উপর ২৫ শতাংশ এবং অ্যালুমিনিয়ামের উপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। কিন্তু পরে তিনি কানাডা, মেক্সিকো এবং ব্রাজিল-সহ বেশ কয়েকটি বাণিজ্যিক অংশীদারকে সেই শুল্ক থেকে ছাড় দেওয়া হয়েছিল। প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ব্রিটেন, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশকে সেই ছাড় দিয়েছিলেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া