রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

how to use aloe vera to get maximum benefits for your hair lif

লাইফস্টাইল | বাজার থেকে কেনা শ্যাম্পু তো অনেক লাগালেন, চুল ভাল রাখতে ভরসা রাখুন এই ভেষজে

নিজস্ব সংবাদদাতা | ০৯ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ১০Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: বাংলায় অ্যালো ভেরা পরিচিত ঘৃতকুমারী নামে। শুধু সাম্প্রতিক কালে নয়, আয়ুর্বেদশাস্ত্র অনুযায়ী বহু আগে থেকেই এই উদ্ভিদ বিভিন্ন ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়ে আসছে। এমনকী ভারতের বাইরেও বিভিন্ন প্রাচীন সভ্যতাতে উপকারী ভেষজ হিসেবে এর ব্যবহার উল্লেখযোগ্য। অ্যালো ভেরার মধ্যে থাকে বিভিন্ন ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং চুলকে করে তোলে মজবুত।

অ্যালো ভেরার সবচেয়ে বড় গুণ হল এর ময়েশ্চারাইজিং ক্ষমতা। এটি মাথার ত্বককে গভীরভাবে ময়েশ্চারাইজ করে, যা চুলকে শুষ্কতা থেকে রক্ষা করে। শুষ্ক মাথার ত্বক চুলকানি, খুশকি এবং চুল পড়ার অন্যতম প্রধান কারণ। অ্যালো ভেরা নিয়মিত ব্যবহারে এই সমস্যাগুলি থেকে মুক্তি পাওয়া যায়। এটি স্ক্যাল্পের পিএইচ ব্যালেন্স বজায় রাখতেও সাহায্য করে, যা স্বাস্থ্যকর চুলের জন্য খুবই জরুরি। এ ছাড়া অ্যালো ভেরায় ভিটামিন এ, সি, ই এবং বি কমপ্লেক্সের মতো ভিটামিন পাওয়া যায়। পাওয়া যায় ফলিক অ্যাসিডও। এই উপাদানগুলো চুলের ফলিকলকে উদ্দীপিত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। অ্যালো ভেরার অ্যান্টিঅক্সিডেন্ট চুল পড়া কমায় এবং চুলকে মজবুত করে তোলে।
কীভাবে ব্যবহার করবেন অ্যালো ভেরা?
১. সরাসরি অ্যালো ভেরা জেল ব্যবহার: একটি অ্যালো ভেরার পাতা কেটে তার জেলি বার করে নিন। এই জেলি সরাসরি আপনার মাথার ত্বকে এবং চুলে লাগান। আলতো হাতে মালিশ করুন। ৩০ মিনিট থেকে ১ ঘন্টা রেখে দিন। এরপর হালকা গরম জল দিয়ে চুল ধুয়ে ফেলুন।

২. অ্যালো ভেরা এবং তেলের মিশ্রণ: আপনার পছন্দের তেলের সঙ্গে  (যেমন নারকেল তেল, জলপাই তেল) অ্যালো ভেরা জেল মিশিয়ে নিন। এই মিশ্রণটি আপনার মাথার ত্বক এবং চুলে লাগান। কিছুক্ষণ পর চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।

৩. অ্যালো ভেরা এবং মধুর প্যাক: অ্যালো ভেরা জেল এবং মধু মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। এই প্যাকটি আপনার চুলে লাগিয়ে ২০-৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া