শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

This Indian start-up is claiming to delivering humans within 10 minutes gnr

দেশ | ঝটপট মুদিখানা পৌঁছে দেওয়ার দিন শেষ, মাত্র ১০ মিনিটে মানুষ সরবরাহ করবে এই ভারতীয় সংস্থা!

AD | ০৯ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ৩৬Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: মাত্র ১০ মিনিটের মধ্যে মুদিখানা বাড়ি পৌঁছে দেওয়া যাবে একসময় এই বিষয়ে চিন্তা করাই পাগলামি মনে হত। কিন্তু তারপর ব্লিঙ্কিট, জেপ্টো, ইন্সটামার্ট-এর মতো কিছু সংস্থা এসে সব ধ্যানধারণা বদলে দিয়েছে। মুদি সামগ্রী কেবল দ্রুত সরবরাহ করা যায় এমন জিনিস। মানুষ দ্রুত সরবরাহ করা কি সম্ভব? কেরিয়ারের পরামর্শের জন্য কি ১০ মিনিটের মধ্যে ডেলিভারি করা যাবে বিশেষজ্ঞদের? পাগলে প্রলাপের মতো শোনাচ্ছে তো। কিন্তু একটি ভারতীয় স্টার্টআপ ঠিক এই দাবিই করছে।

ভারতীয় স্টার্টআপ 'টপমেট' কেরিয়ার সংক্রান্ত পরামর্শ প্রদান করার জন্য মাত্র ১০ মিনিটের মধ্যে মানুষকে সামনে হাজির করানোর দাবি করেছে। যা সকলকে হতবাক করে দিয়েছে। এই ঘোষণার অনেকেই দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন। 'টপমেট'-এর উদ্বোধন উপলক্ষে এক্স (পূর্বতন টুইটার)-এ নিমিশা চন্দ এই ঘোষণা করেছেন। তিনি লিখেছেন, "ব্লিঙ্কিট, জেপ্টো এবং ইন্সটামার্টের দিন শেষ। কারণ আমরা কেবল ১০ মিনিটের মধ্যে শুধুমাত্র মুদিখানার সামগ্রীই সরবরাহ করছি না। আমরা মানুষও পৌঁছে দিচ্ছি।" নিমিশা বুঝিয়ে দিয়েছেন ওই মানুষরা কী কী করতে সক্ষম। তিনি লিখেছেন, ''যা প্রশ্ন ছুঁড়ে দেওয়া হবে সেগুলির উত্তর দেবে। স্বপ্নের চাকরি পেতে সাহায্য করবে এবং আপনার উন্নতির সঙ্গী হবে।''

তাঁর পোস্টে আরও বলা হয়েছে, "আর আন্দাজে ঢিল ছোঁড়ার দরকার নেই। অবিরাম গুগলে অনুসন্ধানের দরকার নেই। বিশেষজ্ঞদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগের মাধ্যমে এসব করা সম্ভব হবে। টপমেটের সাহায্যে।" 

নিমিশা টপমেট ওয়েবসাইট কীভাবে কাজ করে তা দেখানোর জন্য একটি ভিডিও শেয়ার করেছেন। এরপরেই তাঁর পোস্টটি ভাইরাল হয়ে গিয়েছে। কৌতূহলী মনে প্রশ্নের ঝড় উঠেছে। কিছু ব্যবহারকারী ব্যবসায়িক ধারণাটির প্রশংসা করলেও অনেকেই এর বাস্তবিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া