শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ভারতে কবে থেকে চালু হবে হাইড্রোজেন ট্রেন, বড় আপডেট দিলেন রেলমন্ত্রী

Sumit | ০৯ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ৫০Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: আর কয়েকদিনের অপেক্ষা। তারপরই দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াবে হাইড্রোজেন ট্রেন। এই কাজ দ্রুত করতে চাইছে ভারতীয় রেল। ভারতের মতো দেশে হাইড্রোজেন ট্রেন চলাচল একটি নতুন দিক সামনে নিয়ে আসবে। চেন্নাইয়ের একটি কারখানায় তৈরি করা হচ্ছে এই ট্রেন।


ভারতের মতো জনবহুল দেশে যাতে কার্বনের ব্যবহার কম করা যায় সেজন্য এখানে এই হাইড্রোজেন ট্রেন বেশি করে চালানো হবে। পরিবেশের কথা মাথায় রেখে এই কাজটি করা হচ্ছে। ভারতীয় রেল ইতিমধ্যে ২৮০০ কোটি টাকা এই নতুন ট্রেন তৈরিতে বিনিয়োগ করছে। দেশের প্রতিষ্ঠানে তৈরি করা হবে মোট ৩৫ টি হাইড্রোজেন ট্রেন।


বর্তমানে দেশের বিভিন্ন অংশে যে ডিজেল চালিত ট্রেনগুলি রয়েছে সেগুলিকে একেবারে বন্ধ করে দেওয়ার জন্যেই তৈরি করা হয়েছে হাইড্রোজেন ট্রেনকে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, যদি ভারত এই হাইড্রোজেন ট্রেন চালু করতে পারে তাহলে সেটি হবে বিশ্বের সবথেকে লম্বা রুটের হাইড্রোজেন ট্রেনের রুট। এমনকি হাইড্রোজেন ট্রেন তৈরিতে বিশ্বের অন্য দেশকে ছাপিয়ে যাবে ভারত।


রেলমন্ত্রী আরও জানিয়েছেন, শুধু এই ট্রেন চালানোই কেন্দ্রীয় সরকারের প্রধান টার্গেট নয়। যাতে ট্রেন দুর্ঘটনা আগামীদিনে কম হয় সেদিকেও নজর দেওয়া হবে। পেট্রোল এবং গ্যাসকে বাঁচিয়ে কাজ করাই হল তাদের প্রধান টার্গেট। অন্য দেশ যেখানে ৫০০ বা ৬০০ হর্সপাওয়ারের হাইড্রোজেন ট্রেন তৈরি করেছে ভারত সেখানে ১২০০ হর্সপাওয়ার ইঞ্জিনের হাইড্রোজেন ট্রেন তৈরি করবে। 


চলতি বছরের ৩১ মার্চের মধ্যেই হয়তো শুরু হয়ে যাবে হাইড্রোজেন ট্রেন। বিষয়টি নিয়ে রেলের কর্তারাও বেশ উৎসাহিত। প্রথম ধাপে জিন্দ থেকে সোনিপথে চলবে এই ট্রেন। দিল্লির নর্থ রেলে প্রথম শুরু করা হবে এই ট্রেন। 

 


তবে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেছে বিরোধীরা। তারা জানিয়েছে যেখানে দেশের বিভিন্ন প্রান্তে এত ট্রেন দুর্ঘটনার খবর আসছে সেখানে এই ধরণের একটি ট্রেন চালানো অনেক বেশি ঝুঁকির। রেলের সঙ্গে যাত্রী নিরাপত্তার দিকটিও সেখানে দেখা সবার আগে দরকার। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া