সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

KMC to impose fine on littering and spitting gutkha gnr

কলকাতা | রাস্তায় বা যেখানে সেখানে গুটকা বা থুতু ফেলছেন? দিতে হতে পারে বড়সড় জরিমানা, হতে পারে সাজাও!

AD | ০৯ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ৪৭Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: শহরে যত্রতত্র পান বা গুটখা খেয়ে থুতু ফেললে দিতে হবে মোটা অঙ্কের টাকার জরিমানা। এমনটাই সিদ্ধান্ত নিল কলকাতা পুরো নিগম। এই বিষয়ে আইন আনতে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিল আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগামী বাজেট অধিবেশনে তা পাশ হবে বলেই প্রশাসন সূত্রে খবর। আর রাজ্য সরকারের এমন কড়া পদক্ষেপের ইঙ্গিত পেয়েই এই সংক্রান্ত বিষয় পদক্ষেপ করা সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।

সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে মেয়র জানিয়েছেন, শহরকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে সব রকম ব্যবস্থা করছে পুরসভা। যেখানে-সেখানে পানের কিংবা গুটখার থুতু ফেলা কিংবা প্রস্রাব করার প্রবণতা রুখতে বেশ কিছু সংশোধনী আইন আনা হতে পারে। কলকাতা পুরসভা সূত্রে খবর, নতুন এই সংশোধনী আইনে কোনও গাড়ি থেকে যদি কোনও ব্যক্তি মুখ বার করে পান কিংবা গুটখার পিক ফেলে চলে যান তা হলে সংশ্লিষ্ট গাড়িটিকে জরিমানার মুখে পড়তে হবে।

উল্লেখ্য, পুরসভায় আইন রয়েছে কোনও ব্যক্তি যদি শহরের যত্রতত্র পান কিংবা গুটখার থুতু ফেলেন কিংবা প্রস্রাব করেন, তা হলে তাঁকে জরিমানা করা হবে। নতুন আইনে গাড়ি থেকে শহরকে নোংরা করা হলে, সংশ্লিষ্ট গাড়িকে জরিমানার মুখে পড়তে হবে। ইতিমধ্যে কলকাতা শহরের বিভিন্ন জায়গায় পুরসভার তরফে একটি করে হোর্ডিং লাগানো হয়েছে। সেই হোর্ডিং এ লেখা হয়েছে ‘‘কলকাতা আমাদের গর্বের শহর যত্রতত্র থুতু ফেলবেন না। এই শহরকে পরিষ্কার রাখুন।’’ মেয়র জানিয়েছেন, কড়া আইনের পাশে জনসচেতনতার কাজ চালিয়ে যাবে পুরসভা। শহর জুড়ে বাংলার পাশাপাশি ইংরেজি এবং হিন্দিতে হোর্ডিং লাগিয়ে শহরবাসীকে শহর পরিচ্ছন্ন রাখার আবেদন জানানো হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া