সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | পাকিস্তানি তরুণীর প্রেমে হাবুডুবু, ভালবাসার টানে ধর্মান্তরিত, ভিন দেশে গিয়ে বিপাকে ভারতীয় তরুণ

Pallabi Ghosh | ০৯ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ৪৩Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: ভালবাসার টানে ভিন দেশে পাড়ি। ধর্মান্তরিতও হলেন। তবুও শেষমেশ বড়সড় বিপাকে পড়লেন এক ভারতীয় তরুণ। অনলাইনে আলাপ হওয়া তরুণীর মন তো পেলেনই না। উল্টে আইনি জটিলতায় পড়ে জেলবন্দি তিনি। চলছে সেই মামলা। যার পরবর্তী শুনানি ২১ ফেব্রুয়ারি। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ২০ বছর বয়সি বাদল আদতে উত্তরপ্রদেশের আলিগড়ের বাসিন্দা ছিলেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাকিস্তানের সানা নামের এক তরুণীর সঙ্গে আলাপ হয়। সানার প্রেমে মত্ত হয়ে বড়সড় সিদ্ধান্ত নেন বাদল। ওয়াগাহ বর্ডার পেরিয়ে পাকিস্তানে চলে আসেন। পাঞ্জাব প্রদেশে এসে ধর্মান্তরিত হন। এরপর বিয়ের প্রস্তাব দেন সানাকে। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন সানা। 

সানা মান্ডির বাসিন্দা। বাদল ধর্মান্তরিত হয়ে রেহান হন। তাঁর এই কীর্তিতে হতবাক হয়ে যান সানা। তড়িঘড়ি করে পুলিশে খবর। অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত পার করার অপরাধে রেহানকে গ্রেপ্তার করে পুলিশ। গত বছর ডিসেম্বর মাসে তাঁকে গ্রেপ্তার করা হয়। রেহানের আইনজীবী জানিয়েছেন, পাকিস্তানে এসে ধর্মান্তরিত হয়ে সানার বাড়ির কাছে ভেড়া চড়াতেন রেহান। কয়েকবার সানার বাড়িতেও গিয়েছিলেন। কিন্তু রেহানের আসল পরিচয় জানার পরেই চরম পদক্ষেপ করেন তিনি। বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পরেই পুলিশে খবর দেন। যদিও দিন কয়েক আগেই আদালতের সামনে কান্নায় ভেঙে পড়েন রেহান। এরপর ভারতে তাঁর পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ করে দেওয়া হয়েছিল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া