শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৯ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ৩৬Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ছত্তিশগড়ের বিজাপুর জেলায় রবিবার এক বড়সড় অভিযান চালিয়ে ৩১ নকশালবাদীকে কাবু করল পুলিশ। জানা গিয়েছে, পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে ৩১ নকশালবাদীর। তবে গুলির লড়াইয়ের মধ্যে মৃত্যু হয়েছে দুই নিরাপত্তাকর্মীর। আরও দুই পুলিশকর্মীর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। বস্তার রেঞ্জের পুলিশ ইনস্পেক্টর জেনারেল সুন্দররাজ পি জানিয়েছেন ‘ইন্দ্রাবতী ন্যাশনাল পার্কের জঙ্গলে দুই পক্ষের মধ্যে গুলির লড়াই হয়। একাধিক নিরাপত্তা বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় এদিন সফল হয় নকশাল বিরোধী অভিযান। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে’।
তিনি আরও জানান, মৃত দুই নিরাপত্তা কর্মীর মধ্যে একজন রাজ্যের জেলা রিজার্ভ গার্ডের এবং অপরজন স্পেশাল টাস্ক ফোর্সের সদস্য ছিলেন। আহত দুই জওয়ান বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন এবং উন্নত চিকিৎসার জন্য তাদের এয়ারলিফ্ট করা হচ্ছে। সংঘর্ষের পর ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে। আশেপাশের এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলেও জানিয়েছেন এক পুলিশ আধিকারিক। উল্লেখ্য, চলতি বছরের শুরু থেকে ছত্তিশগড়ে মোট ৮১ জন নকশাল নিহত হয়েছে। যার মধ্যে ৬৫ জনের মৃত্যু হয়েছে বস্তার বিভাগের বিভিন্ন জেলায় পুলিশের নকশালবিরোধী অভিযান চলাকালীন। প্রসঙ্গত, গত বছর ছত্তিশগড়ে বিভিন্ন অভিযানে মোট ২১৯ জন নকশালের মৃত্যু হয়েছিল নিরাপত্তা বাহিনীর অভিযানে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?