রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

How to re-cycle and use kitchen waste to grow your garden lif

লাইফস্টাইল | 'নতুন আলুর খোসা, আর এই ভালবাসা..' রান্নাঘরের বর্জ্য দিয়েই ফুল ফুটবে সাধের ছাদবাগানে

নিজস্ব সংবাদদাতা | ০৯ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ১৮Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: বহুতলের ফ্ল্যাট হোক বা নিজের বাড়ির ছাদ, অনেকেই আজকাল নিজের পছন্দসই গাছ দিয়ে এক টুকরো বাগান সাজাতে ভালবাসেন। কিন্তু সবসময় বাজারজাত রাসায়নিক দিয়ে সেই বাগানের পরিচর্যা করা সম্ভব হয় না। কোন সার কোন গাছে দেবেন, কতটা দেবেন, সার বা কীটনাশক দিলে কীভাবে হাত-পা পরিষ্কার করবেন এসব ভাবার সময় ক'জনেরই বা থাকে? তাই যাঁরা এত কিছু নিয়ে ভাবতে চান না, তাঁদের জন্য সবে ধন নীলমণি হতে পারে রান্নাঘরের ফেলে দেওয়া কিছু জিনিস। 

কম্পোস্ট: ফল ও সবজির খোসা, ডিমের খোসা, কফির অবশিষ্টাংশ, চা পাতা, কিছুটা ঘাস এবং কাঠের গুঁড়ো একটি বালতিতে স্তরে স্তরে সাজান। অল্প জল দিয়ে আর্দ্রতা বজায় রাখুন। কিছু দিন পর পর একটু নাড়িয়ে আবার জল দিন। কয়েক মাস পর জৈব সার তৈরি হয়ে যাবে। এই কম্পোস্ট সার টবের মাটি উর্বর করতে এবং গাছের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করতে সাহায্য করে।

চা পাতা: মনে আছে কীভাবে সত্যবতীর গোলাপ চারা লাগানোর চক্করে ব্যোমকেশের চা খাওয়া বেড়ে গিয়েছিল? আসলে এই টোটকাটা অনেকেই জানেন। চা ছাঁকার পর যে অবশিষ্ট চা পাতা পরে থাকে, সেটা সার হিসেবে খুব ভাল। বিশেষ করে গোলাপ গাছের জন্য। চাইলে চায়ে ব্যবহৃত টি ব্যাগও গাছের সার হিসেবে ব্যবহার করতে পারেন।

ডিমের খোসা: ডিমের খোসায় ক্যালশিয়াম থাকে। এই মৌল গাছের বৃদ্ধিতে সহায়তা করে। সার তৈরির জন্য এটি ভীষণ ভাল উপাদান। ডিমের খোসা ধুয়ে, গুঁড়ো করে নিন। সেই গুঁড়ো জৈব সারের সঙ্গে মিশিয়ে দিন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া