শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ০৯ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ : ৫৭Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: কোলেস্টেরলের সমস্যা এখন ঘরে ঘরে। তাই কোলেস্টেরল বেড়েছে শুনলেই দুশ্চিন্তা বেড়ে যায়। কিন্তু জানেন কি কোলেস্টেরল মাত্রই খারাপ নয়? কোলেস্টেরলের মধ্যেও রয়েছে ভাল - মন্দের ভেদ। কোলেস্টেরল দুই ধরনের হয়, 'লো ডেনসিটি লাইপোপ্রোটিন' বা 'এলডিএল' এবং 'হাই ডেনসিটি লাইপোপ্রোটিন' বা 'এইচডিএল'। এই দুই ধরনের কোলেস্টেরলের মধ্যে পার্থক্য এবং এদের স্বাস্থ্যকর মাত্রা সম্পর্কে জানা আমাদের জন্য খুবই জরুরি। 'হাই ডেনসিটি লাইপোপ্রোটিন' বা 'এইচডিএল' হল ‘গুড’ কোলেস্টেরল। এই ধরনের কোলেস্টেরল শরীর সুস্থ রাখার জন্য জরুরি। অন্যদিকে 'লো ডেনসিটি লাইপোপ্রোটিন' বা 'এলডিএল'কে বলা হয় খারাপ কোলেস্টেরল। দুই ধরনের কোলেস্টেরল চিনতে ভরসা একমাত্র রক্ত পরীক্ষা।
এইচডিএল রক্ত থেকে অতিরিক্ত কোলেস্টেরল সরিয়ে লিভারে নিয়ে যায়, যেখানে ফ্যাট বা স্নেহপদার্থ ভেঙে যায় এবং শরীর থেকে বেরিয়ে যায়। এইচডিএল হৃদরোগের ঝুঁকি কমায়। সাধারণত, মহিলাদের জন্য এইচডিএল এর মাত্রা ৫০ মিলিগ্রাম/ডিএল বা তার বেশি এবং পুরুষদের জন্য ৪০ মিলিগ্রাম/ডিএল বা তার বেশি হওয়া উচিত।
অন্য দিকে খারাপ কোলেস্টেরল বা লো ডেনসিটি লাইপোপ্রোটিন রক্তে জমা হয়ে ধমনীর ভেতরের দেয়ালে লেগে যেতে পারে। ফলে হৃদরোগ, স্ট্রোক এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। এলডিএল কোলেস্টেরলের মাত্রা প্রতি ডেসিলিটারে ১০০ মিলিগ্রামের কম হওয়া উচিত।
কোলেস্টেরল আমাদের শরীরের জন্য প্রয়োজনীয়। তবে তার মাত্রা সঠিক রাখা খুবই জরুরি। ভাল কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে আমরা সুস্থ জীবনযাপন করতে পারি। কিছু কিছু খাবার রয়েছে, যেগুলি ভাল কোলেস্টেরল বাড়াতে এবং খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। যব, ভুট্টা জোয়ার, বাজরার মতো দানাশস্য রক্তের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। পেস্তা বা আখরোটের মতো বাদামও এই ক্ষেত্রে বেশ উপযোগী। অন্যদিকে যাঁরা নিরামিষ খাবার খুব একটা পছন্দ করেন না, তাঁরা খেতে পারেন স্যামন, ম্যাকেরেল কিংবা টুনার মতো সামুদ্রিক মাছ। এই মাছগুলিতে প্রচুর পরিমাণে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড থাকে। এই ফ্যাটি অ্যাসিড রক্তে ভাল কোলেস্টেরলের মাত্রা বাড়ায় এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়। তবে মাথায় রাখবেন সবার শরীর আলাদা। কাজেই আপনার যদি কোলেস্টেরলের সমস্যা থাকে তবে কোনও খাবার খাদ্যতালিকায় যুক্ত করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া চাই-ই চাই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ