বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৯ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ : ২৬Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: আজকের মুদ্রাস্ফীতির যুগে, প্রত্যেকেই তাদের আয়ের কিছু অংশ সঞ্চয় করে এমন জায়গায় বিনিয়োগ করতে চায় যেখানে তাদের অর্থ নিরাপদ থাকে এবং বিনিয়োগের উপর ভাল রিটার্নও পাওয়া যায়। কিন্তু কিছু মানুষ আছেন যাঁরা এই ভেবে বিনিয়োগ করেন যে, বৃদ্ধ বয়সে তাদের নিয়মিত ও পোক্ত আয় থাকবে যাতে তাঁদের কোনও ধরনের আর্থিক সমস্যার সম্মুখীন না হতে হয়। এই ক্ষেত্রে, পোস্ট অফিস 'সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম' বা SCSS স্কিমটি বেশ জনপ্রিয়। এই প্রকল্প মূলত করে প্রবীণ নাগরিকদের জন্য। এই প্রকল্পে বিনিয়োগের উপর ৮ শতাংশের বেশি বার্ষিক সুদ দেওয়া হয়।
৮.২ শতাংশের চমৎকার সুদ
পোস্চ অফিস প্রতিটি বয়সের জন্য বিভিন্ন বিভাগে সঞ্চয় প্রকল্প পরিচালনা করছে, যেখানে সরকার কেবল নিরাপদ বিনিয়োগের নিশ্চয়তাই দেয় না, বরং অনেক ব্যাঙ্ককে ফিক্সড ডিপোসিটের সুদের হারের চেয়েও বেশি সুদ দেয়। শুধু তাই নয়, পোস্ট অফিসে প্রবীণ নাগরিকদের নিয়মিত আয় নিশ্চিত করার জন্য প্রকল্প রয়েছে। পোস্ট অফিস 'সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম' এমনই একটি বিশেষ স্কিম, যেখানে বিনিয়োগ করে প্রতি মাসে ২০ হাজার টাকা পর্যন্ত আয় করা যায়। পোস্চ অফিসের 'সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম'-এ সুদের হার ৮.২ শতাংশ।
মাত্র ১০০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করুন
বার্ধক্যে নিয়মিত আয়, নিরাপদ বিনিয়োগ এবং কর সুবিধার ক্ষেত্রে পোস্ট অফিস 'সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম' বেশ ভাল। এতে একটি অ্যাকাউন্ট খোলার মাধ্যমে, আপনি সর্বনিম্ন ১,০০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে পারেন। এই 'সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম'-এ সর্বোচ্চ বিনিয়োগের সীমা ৩০ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। অবসর গ্রহণের পরে আর্থিকভাবে সমৃদ্ধ থাকার জন্য এই পোস্ট অফিস স্কিমটি খুবই সহায়ক প্রমাণিত হতে পারে। এতে, ৬০ বছর বা তার বেশি বয়সী যে কোনও ব্যক্তির সঙ্গে বা তাঁর স্ত্রীর সঙ্গে একটি যৌথ অ্যাকাউন্ট খোলা যেতে পারে। 'সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম'-এ বিনিয়োগকারী ব্যক্তিকে আয়কর আইনের ৮০সি ধারার অধীনে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক কর ছাড় দেওয়া হয়।
এই স্কিমের মেয়াদপূর্তির সময়কাল ৫ বছর
পোস্ট অফিসের এই প্রকল্পে বিনিয়োগকারীকে ৫ বছরের জন্য বিনিয়োগ করতে হবে। অন্যদিকে, যদি এই মেয়াদের আগে অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়, তাহলে নিয়ম অনুসারে, অ্যাকাউন্টধারীকে জরিমানা দিতে হবে। আপনি নিকটতম যেকোনও পোস্ট অফিসে গিয়ে সহজেই আপনার সিনিয়র 'সিটিজেন সেবিং স্কিম' বা এসসিএসএস অ্যাকাউন্ট খুলতে পারেন। কিছু ক্ষেত্রে এই প্রকল্পের অধীনে, বয়সসীমাও শিথিল করা হয়েছে। উদাহরণস্বরূপ, অ্যাকাউন্ট খোলার সময় ভিআরএস গ্রহণকারী ব্যক্তির বয়স ৫৫ বছরের বেশি এবং ৬০ বছরের কম হতে পারে, অন্যদিকে প্রতিরক্ষা বিভাগের অবসরপ্রাপ্ত কর্মচারীরা ৫০ বছরের বেশি এবং ৬০ বছরের কম বয়সে বিনিয়োগ করতে পারেন, তবে এর জন্য কিছু শর্তও আরোপ করা হয়েছে।
প্রতি মাসে ২০ হাজার টাকা আয় কীভাবে?
এই পোস্ট অফিস প্রকল্পে, একজন বিনিয়োগকারী নূন্য়তম ১০০০ টাকা করে বিনিয়োগ শুরু করতে পারেন এবং সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করা যেতে পারে। জমার পরিমাণ ১০০০ এর গুণিত। যদি কেউ এই প্রকল্প থেকে নিয়মিত প্রতি মাসে ২০,০০০ টাকা আয় করতে চান, তাহলে ৮.২ শতাংশ সুদের হারে, তাঁকে ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। তাহলে সেই ব্যক্তি বার্ষিক ২.৪৬ লক্ষ টাকা সুদ পাবেন। যদি মাসিক ভিত্তিতে এই সুদ গণনা করি, তাহলে তার অঙ্ক প্রতি মাসে প্রায় ২০ হাজার টাকা হবে।
এই প্রকল্পে প্রতি তিন মাস অন্তর সুদ দেওয়ার বিধান রয়েছে। এতে, প্রতি এপ্রিল, জুলাই, অক্টোবর এবং জানুয়ারির প্রথম তারিখে সুদ দেওয়া হয়। যদি অ্যাকাউন্টধারী মেয়াদ শেষ হওয়ার আগে মারা যান, তাহলে অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয় এবং সমস্ত জমা টাকা নথিতে উল্লেখিত মনোনীত ব্যক্তির কাছে হস্তান্তর করা হয়।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?