শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | আমেরিকা থেকে এবার প্রিন্স হ্যারিকেও তাড়াবেন? কী জবাব প্রেসিডেন্ট ট্রাম্পের?

RD | ০৯ ফেব্রুয়ারী ২০২৫ ১৬ : ০৮Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: প্রেসিডেন্টের চেয়ারে বসেই আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের তাড়াতে তৎপর ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যেই ধরপাকড় চলছে, বিভিন্ন দেশে অবৈধ অভিবাসীদের পেরানোও শুরু হয়েছে। এই অবৈধ অভিভাসী তালিকায় রয়েছেন ব্রিটেনের 'ডিউক অফ সাসেক্স' প্রিন্স হ্যারিও। কী হবে তাঁর? হ্যারিকেও কী ফেরৎ পাঠাবেন ট্রাম্প? যখন এই প্রশ্ন জোর চর্চায় তখনই এই নিয়ে জবাব দিয়েছেন প্রেসিডেন্ট।

শুক্রবার 'দ্য নিউ ইয়র্ক পোস্ট'-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি হ্যারির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে চান না। প্রেসিডেন্ট বলেছেন, "আমি এটা করতে চাই না। আমি তাঁকে (প্রিন্স হ্যারি) একা ছেড়ে দেব। স্ত্রীর সঙ্গে ওঁর যথেষ্ট সমস্যা আছে। তিনি ভয়ানক।" 

২০২০ সালে ব্রিটিশ রাজ পরিবারের তকমা ঝেড়ে ফেলেন হ্যারি। স্ত্রী মেগান মার্কেলকে সঙ্গে নিয়ে তিনি চলে যান দক্ষিণ ক্যালিফোর্নিয়াতে। বর্তমানে সেখানেই বসবাস করছেন হ্যারি ও মেগান। কিন্তু, প্রিন্স হ্যারির ভিসা নিয়ে হেরিটেজ ফাউন্ডেশনের একাধিক অভিযোগ রয়েছে। একটি রিপোর্টে দাবি কার হয়েছে, ভিসার আবেদন করার সময়ে অতীতের মাদক সেবনের কথা চেপে গিয়েছিলেন 'ডিউক অফ সাসেক্স'। 

নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুসারে, প্রিন্স হ্যারির দাদা প্রিন্স উইলিয়ামের উচ্ছ্বসিত প্রশংসা করেচেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন, 'প্রিন্স উইলিয়ামস গ্রেট ইয়ং ম্যান'। ২০২৪ সালের ডিসেম্বর মাসে নোতর দাম গির্জার উদ্বোধনের সময় ট্রাম্প ও প্রিন্, উইলিয়ামসের সাক্ষাৎ হয়েছিল। অর্থাৎ স্পষ্ট যে, প্রেসিডেন্টের চোখে প্রিন্স হ্যারির থেকে তাঁর দাদা প্রিন্স উইলিয়ামস বেশি প্রশংসাযোগ্য। 

সাসেক্সের ডিউক এবং ডাচেস দীর্ঘদিন ধরে ট্রাম্পের তীব্র সমালোচক। মেগান মার্কেল তাঁর আগের প্রকাশ্য বিবৃতিতে ট্রাম্পকে 'বিভেদ সৃষ্টিকারী' এবং 'নারী-বিদ্বেষী' বলে উল্লেখ করেছিলেন। অন্যদিকে ট্রাম্প নিয়মিত হ্যারিকে উপহাস করেছেন, দাবি করেছেন যে রাজপুত্রকে মেগান 'বেত্রাঘাত' করেছেন। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুসারে, ট্রাম্প বলেছেন যে- "আমি (ট্রাম্প) মনে করি বেচারা হ্যারিকে নাক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছেন মেগান।"
 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া