শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৯ ফেব্রুয়ারী ২০২৫ ১৪ : ৫১Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: মার্কিন মুলুকে নয়া বিতর্ক! ট্রাম্প হোয়াইট হাউসে থাকলেও, ইলন মাস্কই কি আমেরিকায় প্রকৃত সিদ্ধান্ত গ্রহণকারী? তুঙ্গে উঠেছে চর্চা।
টাইম ম্যাগাজিনের সর্বশেষ প্রচ্ছদে দেখা যাচ্ছে, ইলন মাস্ক হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রেসিডেন্টের রেজল্যুট ডেস্কের পিছনে কফির কাপ হাতে বসে আছেন। কেন হঠাই এই ছবি, শুধুই চমক? আমেরিকার রাজনৈতিক বিশ্লেষকদের মতে, টাইম ম্যাগাজিনের প্রচ্ছদ আসলে ডোনাল্ড ট্রাম্পের ওপর মাস্কের ক্রমবর্ধমান প্রভাবের ইঙ্গিত। এই ছবি দেখে মুখ খুলেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প মজা করে জিজ্ঞাসা করেছেন, "টাইমস ম্যাগাজিন কি এখনও ব্যবসা করছে?"
ট্রাম্প প্রশাসনের নেপথ্যে মাস্কের ভূমিকা ও তাঁর প্রশাসনিক ক্ষমতা নজিরবিহীন। ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদে মাস্ককে 'ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি' (ডজ) পরিচালনার দায়িত্ব দিয়েছেন, যা মূলত সরকারি সংস্কারের দায়িত্ব। মার্কিন মুলুকে এই ক্ষমতা যাঁর হাতে থাকে তিনি ব্যাপক ক্ষমতাধারী। লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এখন ইলন মাস্কের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।
টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে উল্লেখ, ইলন মাস্কের সিদ্ধান্তের ফলে মার্কিন সরকারি প্রশাসন দ্রুত বদলাচ্ছে এবং তিনি প্রায় কোনও জবাবদিহি ছাড়াই ব্যাপক পরিবর্তন আনতে পারছেন। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তগুলির বূাস্তব নিয়ন্ত্রণ আস্তে আস্তে মাস্কের হাতেই যাচ্ছে।
টাইম ম্যাগাজিনের বার্তা
টাইম ম্যাগাজিনের এই প্রচ্ছদ ঘিরে বিতর্ক উস্কেছে। মাস্ককে হোয়াইট হাউসের অভ্যন্তরে প্রেসিডেন্টের আসনে বসিয়ে দেখানো হয়েছে, যা বোঝাতে চায়, তিনিই প্রকৃত ক্ষমতাধারী। এই ধরনের ছবি অতীতে ২০১৭ সালে দেখা গিয়েছিল। সেই সময় স্টিভ ব্যাননকে 'দ্য গ্রেট ম্যানিপুলেটর' নামে অভিহিত করে টাইম ম্যাগাজিন প্রচ্ছদ করেছিল। ব্যাননের মতোই মাস্কও কি ট্রাম্পের আড়ালে থেকেও তাঁকে নিয়ন্ত্রণ করছেন? এই প্রশ্নই মাথাচাড়া দিয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পর প্রশাসনে অন্দরে মাস্কের ব্যাপক স্বাধীনতা, সরকারি কাজে হস্তক্ষেপ এবং ট্রাম্পের নীতিনির্ধারণে তার প্রভাব স্পষ্ট। টাইমের প্রতিবেদন অনুসারে, মাস্ক বর্তমানে কেবলমাত্র প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে জবাবদিহি করেন এবং ট্রাম্পও মাস্ককে তাঁর নিজস্ব নীতির প্রতিফলন ঘটানোর জন্য পূর্ণ স্বাধীনতা দিয়েছেন।
ট্রাম্পের প্রতিক্রিয়া
টাইমের এই প্রচ্ছদ নিয়ে যখন ট্রাম্পকে প্রশ্ন করা হয়, তিনি বিদ্রুপের সুরে বলেন, "টাইম ম্যাগাজিন কি এখনও ব্যবসায় টিকে আছে? আমি তো জানতাম না!" বিশ্লেষকদের কথায়, ট্রাম্পের জন্য তাঁর ভাবমূর্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অতীতে টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে নিজের ছবি বসাতে নকল কভারের সাহায্য নিয়েছিলেন, যা পরবর্তীতে বিতর্ক তৈরি করেছিল। এক্ষেত্রে মাস্ককে নিয়ে টাইমের এই প্রচ্ছদ ট্রাম্পের জন্য কতটা অস্বস্তিকর? মার্কিন মুলুকে এর ব্যাখ্যা দু'ভাবে মিলছে। প্রথমত, ট্রাম্প ইচ্ছাকৃতভাবে মাস্ককে সামনে রেখে প্রশাসনের কঠিন সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করাচ্ছেন, যাতে পরবর্তীতে এর দায় এড়াতে পারেন তিনি। দ্বিতীয়ত, মাস্ক ধীরে ধীরে ট্রাম্পের ওপর ছায়া ফেলে আসল সিদ্ধান্ত গ্রহণকারী হয়ে উঠছেন, যা ভবিষ্যতে তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করতে পারে।
মাস্ক বনাম ট্রাম্প?
মাস্ক ও ট্রাম্পের সম্পর্ক আপাত দৃষ্টতে পোক্ত মনে হলেও, ইতিহাস বলছে, ট্রাম্প কখনওই দীর্ঘ সময় কাউকে তাঁর ছায়ায় থাকতে দেন না। স্টিভ ব্যানন, জন বোল্টন বা রেক্স টিলারসনের মতো ব্যক্তিরা এক সময় ট্রাম্পের ঘনিষ্ঠ ছিলেন, পরে তাঁর কোপে পড়েন। বিশ্লেষকদের মতে, যদি মাস্কট্রাম্পের ভাবমূর্তির ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠেন তাহলে ভবিষ্যতে ট্রাম্প হয় তো মাস্কের কাজের উপর ওপর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?