শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | দাম্পত্য কলহে চরমে! বউয়ের নামে কেনা বাইক দিয়ে ট্রাফিক রুল ভাঙছেন স্বামী! তাজ্জব পুলিশ

দেবস্মিতা | ০৮ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ৪৬Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: স্বামী আর স্ত্রীয়ের মধ্যে বিপুল ঝগড়া। সেই ঝগড়ার জেরে ট্রাফিক নিয়ম ভাঙছেন স্বামী। এর জেরে জেরবার পুলিশ। ঘটনাটি ঘটেছে বিহারে। 

 

 

জানা গিয়েছে, ওই দম্পতির মধ্যে সম্পর্ক ক্রমশ তলানিতে গিয়ে ঠেকেছে। চলছিল বিবাহবিচ্ছেদের মামলাও। এরপরই রাগের মাথায় আজব কাণ্ড ঘটান ওই ব্যক্তি। তিনি বাইক নিয়ে বারবার ট্রাফিক নিয়ম ভাঙতে শুরু করেন। যেহেতু বাইকটি স্ত্রীয়ের নামে নথিভুক্ত করা সেই কারণে সমস্ত ট্রাফিক সংক্রান্ত বিজ্ঞপ্তি স্ত্রীর ফোনে যাচ্ছে। প্রাথমিকভাবে ওই মহিলা জরিমানা পরিশোধও করেন। কিন্তু এই ঘটনা যখন বারংবার ঘটে তখন তিনি বিরক্ত হয়ে ওঠেন। শেষপর্যন্ত উপায় না দেখে পুলিশের কাছে যান। 

 

 

ঘটনার সূত্রপাত কী থেকে? গতবছর পাটনার এক ব্যক্তির সঙ্গে মুজাফফরপুরের কাজী মহম্মদপুর থানা এলাকার এক মহিলার বিয়ে হয়। সেই বিয়েতেই মহিলার বাবা তাঁর স্বামীকে একটি বাইক উপহার দিয়েছিলেন। তবে সেটি নিজের মেয়ের নামে ছিল। সেই বিয়ে প্রথমে ভালভাবে টিকলেও বিয়ের দেড় মাস পরে দম্পতিদের মধ্যে তুমুল ঝামেলা বাঁধে। বাধ্য হয়ে স্ত্রী তার স্বামীর বাড়ি ছেড়ে বাবা-মায়ের কাছে ফিরে আসেন। 

 

 

এদিকে ওই মহিলার স্বামী ইচ্ছাকৃতভাবে বাইক ব্যবহার করে ট্রাফিক নিয়ম লঙ্ঘন করতে শুরু করেন। যার ফলে তাঁর স্ত্রীয়ের নামে একাধিক জরিমানার চালান ইস্যু হয়। ওই মহিলার বাবা জানিয়েছেন, গত তিন মাসে ট্রাফিক পুলিশ চারটি চালান জারি করেছে, যার সবকটির বিজ্ঞপ্তিই মেয়ের ফোনে এসেছিল। প্রাথমিকভাবে তিনি জরিমানা পরিশোধ করলেও পরবর্তীতে জরিমানা বাড়তে থাকায় তিনি কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন। এর পাশাপাশি মহিলাটি তাঁর নামে কেনা বাইকটি ফেরত চাইলে তা-ও দিতে অস্বীকার করেন স্বামী। জানিয়ে দেন, বিবাহবিচ্ছেদ না হওয়া পর্যন্ত বাইক ফেরত দেবেন না। শেষপর্যন্ত মহিলাটি ট্রাফিক পুলিশের কাছে সাহায্য চান। পুলিশ ওই মহিলাকে তাঁর স্বামীর বিরুদ্ধে একটি হলফনামা জমা দিতে বলেন। যা ওই ব্যক্তির বিরুদ্ধে প্রমাণ হিসেবে কাজ করবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া