শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৮ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ১৯Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: চলতি মাসের শেষের দিকেই বড় উপহার পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। কেন্দ্র মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির ঘোষণা করতে পারে। সরকারি সূত্রে খবর, কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ বৃদ্ধি করতে পারে কেন্দ্র। এই বৃদ্ধি ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর বলে বিবেচিত হবে। তবে, যদি পূর্ববর্তী বছরের রেকর্ড দেখি, সরকার ফেব্রুয়ারির শেষের দিকে এবং মার্চের শুরুতে জানুয়ারি থেকে জুন মাস প্রর্যন্ত মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিল। ফেব্রুয়ারির শেষে ঘোষণা না হলে সরকার হোলির আগেই মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধি করতে পারে। সরকার বছরে দুবার, ১ জানুয়ারি এবং ১ জুলাই ডিএ বৃদ্ধি করে থাকে।
কত হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ?
গত বছরও অক্টোবরের প্রথম সপ্তাহে ডিএ বৃদ্ধি করা হয়েছিল। তবে সেই বৃদ্ধি ১ জুলাই থেকে কার্যকর বলে বিবেচিত হয়েছিল। সরকার গত অক্টোবরে ৩ শতাংশ ডিএ বৃদ্ধি করেছিল। ফলে ডিএ ৫০ শতাংশ বেড়ে হয় ৫৩ শতাংশ। এর আগে ২০২৪ সালের মার্চ মাসে ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল। তারপর মহার্ঘ্য ভাতা ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে মূল বেতনের ৫০ শতাংশে পরিণত হয়। এখন মহার্ঘ্য ভাতা মূল বেতনের ৫৩ শতাংশ। এছাড়াও, পেনশনভোগীদের জন্য মহার্ঘ্য ত্রাণ-ও (DR)ও ৫৩ শতাংশ।
কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ দেওয়া হয়, আর পেনশনভোগীদের ডিআর দেওয়া হয়। সরকার যদি ৩ শতাংশ ডিএ বাড়ায়, তাহলে মহার্ঘ্য ভাতা বেড়ে দাঁড়াবে ৫৬ শতাংশ।
মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ঘোষণা কবে?
ফেব্রুয়ারির শেষ সপ্তাহে, না হলে কেন্দ্রীয় সরকার হোলির আগে এই ঘোষণা করবে। এবার হোলি ১৪ মার্চ। সরকার ২৮ ফেব্রুয়ারি পিএম কিষাণের কিস্তিও প্রকাশ করবে। ২৬ ফেব্রুয়ারি বুধবার মন্ত্রিসভার বৈঠক হবে। এরপর সরকার কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করতে পারে।
কোভিডের সময় বন্ধ থাকা ডিএ কি পাওয়া যাবে?
সংসদে গত বর্ষাকালীন অধিবেশনের সময়, কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী স্পষ্ট করে দেন যে- সরকারের পক্ষ থেকে কোভিড মহামারীকালে বন্ধ থাকা ১৮ মাসের ডিএ এবং ডিআর বকেয়া পরিশোধের সম্ভাবনা প্রায় নেই। এক প্রশ্নের জবাবে মন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন, "কোভিডের সময় বন্ধ থাকা কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের ১৮ মাসের বকেয়া ডিএ এবং ডিআর পরিশোধের কথা সরকারের বিবেচনায় নেই।" কোভিড মহামারীর কারণে সৃষ্ট অর্থনৈতিক সমস্যার কারণে, ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের জুলাই এবং ২০২১ সালের জানুয়ারির তিন কিস্তি ডিএ ও ডিআর ভাতা বন্ধ করে দেওয়া হয়েছিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?