রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

40-year-old woman stages fake wedding with a fake rich man and collected 13 crores from relatives gnr

বিদেশ | 'সস্তায় জমি পাইয়ে দেব', নকল বড়লোক স্বামীকে দেখিয়ে কোটি কোটি টাকা আদায়, মহিলার কীর্তি চমকে দেবে

AD | ০৮ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ২১Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: ব্যবসা মার খেয়েছে। সংসার চালাতে টাকা দরকার। সেই টাকা উপার্জনেরই ফন্দিই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যা চমকে দিয়েছে সকলকে। ৪০ বছর বয়সী এক মহিলা এক ব্যক্তির সঙ্গে নকল বিয়ে করে, তাঁকে ধনী শিল্পপতি সাজিয়ে আত্মীয়দের বিনিয়োগের নামে প্রায় ১৩ কোটি টাকা প্রতারণা করেছেন।

ঘটনার শুরু ২০১৪ সালে। চীনের শাংহাইয়ের বাসিন্দা মেং-এর ছোট ব্যবসা সেই বছরই ঝাঁপ বন্ধ করে। আর্থিক অনটনের সম্মুখীন হতেই টাকা রোজগারের ফন্দি আঁটেন তিনি। মেং তাঁর আত্মীয়দের বিশ্বাসকে কাজে লাগানোর জন্য একটি পরিকল্পনা তৈরি করেছিলেন। তিনি জিয়াং নামক এক গাড়িচালককে বিয়ের প্রস্তাব দেন। তাঁকে একটি ভুয়ো বিয়ের আয়োজন করতেও রাজি করান। জিয়াংকে মেং জানান তাঁর বাড়ির লোক বিয়ের জন্য চাপ দিচ্ছেন। মেং-এর কথা রাজি হয়ে যান ওই ব্যক্তি। ওই বিয়ের অনুষ্ঠানে নিজের ছদ্মনাম ব্যবহার করেছিলেন জিয়াং।

মেং তাঁর আত্মীয়দের কাছে জিয়াংকে একজন বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী হিসেবে পরিচয় করেছিলেন। বলেছিলেন, জিয়াং খুব সস্তায় তাঁদের জমি-বাড়ি পাইয়ে দেবে। তার দাবির বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে, মেং দশ লক্ষ ইউয়ান (১.০৭ কোটি টাকা) মূল্যের একটি ছোট ফ্ল্যাট কিনেছিলেন এবং তাঁর খুড়তুতো ভাইয়ের কাছে অর্ধেক দামে বিক্রি করে দেন। এরপর তিনি তাঁর ভাইকে দিয়ে অন্য আত্মীয়দের কাছে মিথ্যে প্রচার করান। 

এই কৌশল আরও জোরদার করার জন্য, মেং তাঁর আত্মীয়দের নতুন আবাসন প্রকল্পের শোরুমে নিয়ে যান, সেখানে তাঁদের প্রতিশ্রুতি দেওয়া হয়, প্রতি বর্গমিটারে ৫,০০০ ইউয়ান (৫৩,০০০ টাকা) ছাড় দেওয়া হবে যা বাজারদরের চেয়ে প্রায় ২০% কম। কমপক্ষে পাঁচজন আত্মীয় মেং-এর প্রতারণার শিকার হন। সস্তায় ফ্ল্যাট কেনার জন্য বিপুল টাকা মেংকে দিয়ে দেন। অনেকে তো বাড়ি বিক্রি করে দিয়ে সস্তায় ফ্ল্যাট কেনার জন্য মেংকে সর্বস্ব দিয়ে দেন। বছরের পর বছর ধরে, মেং তার আত্মীয়দের নান অছিলা দিতে থাকেন। ২০১৮ থেকে ২০১৯ সালের মধ্যে, তাদের জন্য ফ্ল্যাট ভাড়া করেছিলেন। আত্মীয়দের জানান সেগুলি তাঁদেরই ফ্ল্যাট। কিন্তু কাগজের জন্য চাপ দিতেই মেং জানিয়ে দেন সস্তার সম্পত্তির কাগজ দেওয়া অসম্ভব। 

একজন ভুক্তভোগী সন্দেহ গাঢ় হতেই আসল ফ্ল্যাট মালিকের সঙ্গে যোগাযোগ করেন তারপরেই মেং-এর কীর্তি ফাঁস হয়ে যায়। চুক্তি জালিয়াতির অভিযোগে আদালত মেংকে সাড়ে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে। ভুয়ো স্বামী জিয়াংকে ছয় বছর এবং খুড়তুতো ভাইকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া