শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৮ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ২৭Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বিশাখাপত্তনমে প্রবল শোরগোল। শহরের বুকে জিপে চড়ে ঘুরছে সিংহ! দেখে হতবাক সকলে। কিন্তু, ভাল করে দেখতেই ঘোর কাটল। দেখতে সিংহের মত হলেও আসলে সেটা কী?
ইশাক সিনকা অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করা হতেই তা ভাইরাল। ক্লিপটি ইতিমধ্যেই ১ কোটি ৮০ লক্ষেরও বেশি ভিউ হয়েছে। ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশন ছিল, "@sultanvizag এর ভক্তরা।" ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, একটি সিংহ জিপের সামনের দিকে বসে রয়েছে। চালকের আসনে তার মালিক সিংহটিকে ধরে রেখেছে। অবাক করা সেই কাণ্ড দেখেই পথচারী এবং মোটরচালকরা ছবি তুলতে শুরু করেন। তারা মুহূর্তের জন্য হলেও বিশ্বাস করেছেন যে জিপের উপর সিংহ বসে রয়েছে।
বিরল মুহূর্তটি ক্যামেরাবন্দী করার জন্য ভিড় জড়ো হয়েছিল। অনেকেই ছবি তুলতে এবং ভিডিও রেকর্ড করতে দেখা গিয়েছে। তবে ঘোর কাটতে বেশি সময় লাগেনি। ভাল করে দেখলেই বোঝা যাচ্ছে যে, সিং নয়, সেটি আসলে ইংলিশ মাস্টিফ প্রজাতীর কুকুর। তাঁকেই সাজানো হয়েছে অবিকল সিংহের মত।
সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা বিস্ময়, মজা এবং কৌতূহলের মিশ্রিত সব মন্তব্য করেছেন। একজন নেটিজেন মন্তব্য করেছেন, "এক সেকেন্ডের জন্য, আমি সত্যিই ভেবেছিলাম এটা একটি সিংহ! এটা পাগলামি।" আরেকজন মন্তব্য করেছেন, "আপনি যখন একটি পোষা প্রাণী চান কিন্তু এমনও অনুভব করতে চান যে আপনি বন্যপ্রাণী সাফারিতে আছেন তখন এটাই ঘটে।" একজন হতবাক হয়ে লিখেছেন, "রাতে এটা দেখে কল্পনা করুন! আমি আমার জীবন বাঁচাতে দৌড়াতাম।" একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী মজা করে জিজ্ঞাসা করেছেন, "কুকুরটি কি জানে যে এটা সিংহ নয়? কারণ এটা দেখতে এমন মনে হচ্ছে যে এটা বিশ্বাস করে!" আরেকজন ব্যঙ্গ করে লিখেছেন, "শুধুমাত্র ভারতে! আমরা জিনিসগুলিকে সম্পূর্ণ নতুন স্তরে নিয়ে যাই।"
অনেকে এই দৃশ্যের প্রশংসা করলেও, কেউ কেউ কুকুরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। লিখেছেন যে, "এটা দেখতে যতই দারুন হোক না কেন, এটা কি কুকুরের জন্য আদৌ নিরাপদ?"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?